Yogi Adityanath মানবতার স্বার্থে কাজ করুন বার্তা যোগী আদিত্যনাথের

সন্ন্যাসী তিনি। তারপরেও রাজনীতির আঙিনায় পা রেছেছিলেন। সেটা িছল মানবজাতির উন্নয়নের স্বার্থে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাই দেশবাসীকে মানবতার স্বার্থে কাজ করার কথা বলেছেন। মানবজাতির সেবা করার কথা বলেছেন।

তিনি নিজে সন্ন্যাসী। ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। কিন্তু মানবসেবার মধ্যেই ভগবানের সেবা রয়েছে বলে বিশ্বাস করেন তিনি। সেকারণে আরো বেশি করে মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে চাইছেন তিনি। তিনি দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন মানবসেবার কাজে আরও বেশি করে নিজেদের নিয়োজিত করার জন্য।

Yogi Adityanath

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে রাজ্য এবং রাজ্যবাসীর উন্নয়নে কাজ করে চলেছেন যোগী আদিত্যনাথ। একের পর এক জায়গায় উন্নয়নের কাজ করে চলেছেন তিনি। রাজ্যের মান উন্নয়নে বদ্ধ পরিকর যোগী সরকার। সেই সঙ্গে রাজ্যে সুশাসন কায়েম করেছেন তিনি। গুণ্ডারাজ, মাফিয়ারাজ থেকে এখন অনেকটাই মুক্ত উত্তর প্রদেশ। রাজ্যের মানুষ নিরাপদে বাড়ির বাইরে বেরোতে পারেন।

রাজ্যে দাঙ্গা, হিংসা, সংঘর্ষে ঘটনা একেবারেই কমিয়ে দিয়েছেন তিনি। পুলিশ প্রশাসনকে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন। যোগী গতকালই বলেছিলেন যেকোনও ধর্মীয় অনুষ্ঠানে যেখানে অন্যান্য রাজ্যে হিংসা-হানাহািনর ঘটনা ঘটে সেখানে উত্তর প্রদেশে শান্তি বিরাজ করে। কোনও হানাহানির ঘটনা উত্তর প্রদেশে ঘটে না।

এদিন আরএসএসের সভায় যোগ দিয়ে যোগী মানবতার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন মানব সেবাই একমাত্র পথ। কাজেই মানব সেবায় সকলে নিজেদের নিয়োজিত করুন বলে পরামর্শ দিয়েছেন তিনি। সেকারণে রাজ্যের মানুষের উন্নয়নে তিনি এতোটাই বদ্ধ পরিকর। রাজ্যবাসীকে হিংসার পথ থেকে সরিয়ে এনে মানবতার পথে চালিত করতে চান তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+