Yogi Adityanath: নারী শক্তিই দেশকে এগিয়ে নিয়ে যাবে, লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাসের পর মন্তব্য যোগীর

লোকসভায় পাস হয়ে গেল মহিলা সংরক্ষণ বিল। আজ রাজ্যসভায় পেশ করা হবে বিলটি। কংগ্রেস, সমাজবাদী পার্টি সকলেই বিলটিকে সমর্থন করেছে। কাজেই রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিল পাসে যে কোনও বাধা থাকবে না সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই বিল নিয়ে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেছেন যোগী আদিত্যনাথ।

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাসের পর যোগী আদিত্যনাথ বলেেছন দেশকে এগিয়ে নিয়ে যাবে মহিলারাই। লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাসের পর প্রশংসায় এমনই বার্তা দিলেন যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন দেশের মহিলারাই এগিয়ে নিয়ে যাবে গোটা দেশকে।

Yogi Adityanath

গতকাল লোকসভায় পাস হয়ে গিয়েছে মহিলা সংরক্ষণ বিল। প্রায় সব দলই সমর্থন জানিয়েছেন এই বিলে। নারীরাই দেশের ভবিষ্যৎ তৈরি করবেন বলে মন্তব্য করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। যাঁরা এই বিলকে সমর্থন জানিয়েছেন তাঁদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল আজ এই বিলটি সংসদে পেশ করবেন বলে জানা গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যসভায় পেশ করা হবে বিলটি। লোকসভায় বিলটি ভোটাভুটির সময় ৪৫৪ জন সাংসদ সমর্থন জানিয়েছেন বিলটিকে। কেবল ২ জন সাংসদ তার বিরোধিতা করেছেন। ভোটাভুটি শেষ হতেই লোকসভার স্পিকার বিলটি পাশের কথা জানান।

প্রসঙ্গত উল্লেখ্য কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী দাবি করেছিলেন বিলটি কংগ্রেস জমানাতেই পেশ করার চেষ্টা করা হয়েছিল। রাজীব গান্ধীর সময় থেকেই বিলটি পাসের চেষ্টা চলেছিল। ২০১০ সালে ইউপিএ সরকার থাকাকালীন রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিলটি পাশ হয়ে গিয়েছিল কিন্তু লোকসভায় সেটি পাস করা হয়নি। সেকারণে মোদী সরকারের পেশ করা বিলটি পেশ করায় কংগ্রেস তাতে সমর্থন জানায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+