মাফিয়া রাজ নয় এবার উত্তর প্রদেশের পরিচিতি হবে 'উৎসব কা প্রদেশ', সুশাসন প্রতিষ্ঠার বার্তা দিয়ে দাবি যোগীর
মাফিয়া রাজ নয় উত্তর প্রদেশের পরিচিতি হবে উৎসব কা প্রদেশ। এমনই বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ। আর উত্তর প্রদেশে থাকবে না কোনও মাফিয়া রাজ। উত্তর প্রদেশ ৬ বছর আগে পরিচিত ছিল মাফিয়ারাজ, গুণ্ডারাজ এবং জঙ্গলরাজ হিসেবে। কিন্তু সেই পরিস্থিতি এখন আর উত্তর প্রদেশে নেই। উত্তর প্রদেশ এখন উৎসবের প্রদেশে পরিণত হতে বেশি সময় লাগবে না।

দ্বিতীয় দফার যোগী সরকারের প্রথম বছরই রাজ্যের উন্নয়নের বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশকে উৎসব কা প্রদেশে পরিণত করার কথা বলেছেন িতনি। এতদিন উত্তর প্রদেশ মানেই মাফিয়ারাজ, জঙ্গলরাজ এমনই শোনা যেত। যেখানে দাপিয়ে বেড়ায় গুণ্ডারা। কিন্তু এবার আর সেটা থাকবে না বলেই দাবি করেছেন যোগী আদিত্যনাথ। দ্বিতীয় যোগী সরকারের প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠানে সাংবাদিক বৈঠখে উত্তর প্রদেশকে উৎসবের প্রদেশে পরিণত করার দাবি জানিয়েছেন তিনি।
যোগী আদিত্যনাথ সাংবাদিক বৈঠকে বলেছেন উত্তর প্রদেশ উপদ্রবের জন্য নয় উৎসবের উদযাপনের জন্য পরিচিত হবে। উত্তর প্রদেশে আর মাফিয়ারাজ চলবে না। এবার চলবে মহোৎসব। উত্তর প্রদেশের জন্য মাফিয়ারাজ, জঙ্গলরাজ, গুণ্ডারাজের মত শব্দগুলো এখন অতিত। উত্তর প্রদেশ এখন উন্নয়নের নতুন শিখরে পৌঁছে যাবে।
যোগী আদিত্যনাথ দাবি করেছেন গত ৬ বছরে উত্তর প্রদেশ চেহারা একেবারেই বদলে গিয়েছে। উত্তর প্রদেশে এখন উন্ননের জোয়ার বইছে বলে দাবি করেছেন যোগী আদিত্যনাথ। গত ৬ বছরে উত্তর প্রদেশের মানুষ নিরাপদে জীবন কাটাচ্ছেন। তাঁদের আর ভয়ে ভয়ে দিন কাটাতে হয় না। তাঁরা নিজেদের কথা স্বাধীন ভাবে বলতে পারেন। নিজেদের ইচ্ছে মত রাত বিরেতে বাড়ির বাইরে বেরোতে পারেন। তাঁদের আর ভয়ে ভয়ে দিন কাটাতে হয় না বলে মন্তব্য করেছেন যোগী আদিত্যনাথ। ডবল ইঞ্জিন সরকারের কারণেই এই অসাধ্য সাধন হয়েছে বলে দাবি করেছেন তিনি।












Click it and Unblock the Notifications