উত্তর প্রদেশ কোনো অংশে কম নয়, নিজের রাজ্যকে কেরলের সঙ্গে তুলনা করলেন যোগী আদিত্যনাথ

গোটা দেশে কেরলকে সবচেয়ে উন্নত রাজ্য বলে মনে করা হয়। শিক্ষা থেকে সংস্কৃতি সব দিক দিয়েই দক্ষিণের এই রাজ্য গোটা দেশে সেরা। কিন্তু উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছেন কেরলের থেকে কোনও অংশে কম নয় তাঁর রাজ্য।

উত্তর প্রদেশের সংস্কৃতিও সমানভাবে উন্নত এবং সমৃদ্ধ। কাজেই কেরলের থেকে কোনও ভাবেই পিছিয়ে নেউ উত্তর প্রদেশ। গতকাল তাঁর বাসভবনে কেরল এবং লক্ষদ্বীপ থেকে ৪৫ জন পড়ুয়া এসেছিলেন। সেখানেই তিনি এই বার্তা দেন। তারমধ্যে কেরলের পালাকাড আইআইটির ৩৫ জন পড়ুয়া এবং লক্ষদ্বীপের ১০ জন পড়ুয়া এসেছিলেন।

যোগী আদিত্যনাথ

যোগী আদিত্যনাথ বলেেছন শঙ্করাচার্য কেরলে গিয়ে আশ্রম তৈরি করেছিলেন। সেই থেকে কেরলের শিক্ষা এবং সংস্কৃতির বিস্তার অনেক বেশি। শিক্ষা মানুষকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায়। কেরলের পড়ুয়াদের তিনি বার্তা দিয়েছেন, দেশ সবার আগে। দেশের সংকটে সব রাজ্যকে একজোট হয়ে কাজ করার কথা বলেছেন যোগী আদিত্যনাথ।

যোগী আদিত্যনাথ

যোগীর দাবি জনসংখ্যার বিচারে উত্তর প্রদেশ দেশের সবচেয়ে বড় রাজ্য। এবং কেরলের মত উত্তর প্রদেশেও সাস্কৃতিক এবং আধ্যাত্মিক যোগ রয়েছে। প্রায় ৬ কোটি মুসলিম বাস করে উত্তর প্রদেশে। তারপরেই উত্তর প্রদেশে কোনও দাঙ্গা এবং কার্ফুর ঘটনা ঘটেনা। যদিও তাঁর সরকার আসার আগে উত্তর প্রদেশের চেহারা অন্যরকম ছিল বলে মন্তব্য করেছেন যোগী আদিত্যনাথ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+