Yogi Adityanath: জাতপাতের রাজনীতি করে বাবাসাহেব আম্বেদকরের অপমান করা হচ্ছে, নিশানা যোগীর
ফের জাতপাতের রাজনীতি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন যাঁরা জাতপাতের নামে রাজনীতি করছেন এবং দেশকে ভাগ করার চেষ্টা করছেন তাঁরা বাবা সাহেব আম্বেদকরের অপমান করছেন। বুধবার বাবাসাহেব আম্বেদকরের মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করেছেন যোগী আদিত্যনাথ।
যোগী বলেছেন বিজেপি সরকার বাবা সাহেব আম্বেদকরের আদর্শ মেেন দেশকে জাতপাতের বেড়াজাল থেকে মুক্ত করেছেন। সকলের প্রয়োজনের কথা মাথায় রেখে বিজেপি সরকার কাজ করছে বলে দাবি করেছেন তিনি। বাবা সাহেব আম্বেদকরই প্রথম বার্তা দিয়েছিলেন জাতপাত নয় আমরা সকলেই ভারতীয়।

গত কয়েকদিন ধরেই জাতি ভিত্তিক জনগণনার দাবি িনয়ে বিরোধীদের িনশানা করে চলেছেন যোগী আদিত্যনাথ। তিনি বারবার দাবি করেছেন কোনও ভাবেই জাতিভিত্তিক জনগণনা সম্ভব নয়। এতে দেশের ক্ষতিই হবে। জাতপাতের ভেদাভেদ তৈরি করে বিরোধীরা দেশকে দুর্বল করে তুলতে চাইছে বলে অভিযোগ করেছেন তিনি।
যাঁরা জাতিভিত্তিক জনগণনা চাইছেন তাঁরা বাবাসাহেব আম্বেদকরের অপমান করছেন বলে অভিযোগ করেছেন যোগী আদিত্যনাথ। কারণ বাবা সাহেব আম্বেদকর জাতপাতের উর্ধ্বে উঠে সকলকে ভারতীয় বলে ভাবতে শিখিয়েছেন। আগের সরকার দলিতদের আলাদা করে দেখেছে। কিন্তু যোগী সরকার সেই জাতপাতের বিভেদে হাঁটেনি বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।
যোগী আরও অভিযোগ করেছেন দলিতদের উন্নয়নের কথা বলে আগের সরকার আসলে সমাজে তাঁদের ভেদাভেদ তৈরি করে রেখেছে। তাই যাঁরা এই িনয়ে কথা বলছেন তাঁদের কথায় কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন যোগী আদিত্যনাথ।












Click it and Unblock the Notifications