Yogi Adityanath: সনাতন ধর্মই বিশ্বশান্তির পথ দেখায়, বললেন যোগী আদিত্যনাথ

রক্তক্ষয়ী যুদ্ধে মেতেছে ইজরায়েল-প্যালেস্তাইন। হাজারে হাজারে মানুষ মারা যাচ্ছে। এই পরিস্থিতিতে বিশ্বশান্তি নিয়ে বার্তা দিলেন যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন একমাত্র সনাতন ধর্মই বিশ্বশান্তির পথ সুনিশ্চিত করতে পারে।

হরিয়ানায় এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রকল্পের অনুষ্ঠানে যোগ দিয়ে বিশ্বশান্তি নিয়ে বার্তা দেন তিনি। যোগী আদিত্যনাথ দাবি করেছেন দেশবাসীর উন্নয়নের মধ্যেই লুকিয়ে রয়েছে শান্তি। তিনি বলেছেন গোটা বিশ্বেই কোথাও না কোথাও অশান্তির আঁচ দেখা গিয়েছে। কিন্তু ভারতের সনাতন ধর্মই একমাত্র বিশ্বশান্তির পথ তৈরি করে দেবে।

Yogi Adityanath

গোটা বিশ্বেই এখন অস্থির একটা পরিস্থিতি তৈরি হয়েছে। অথচ ভারতে এতো ধর্মের মানুষ বাস করেও শান্তি বিরাজ করছে। সেকারণে বিশ্বের একাধিক দেশের নেতারা ভারতের দিকে তাকিয়ে রয়েছে। তাঁরা মনে করছেন শান্তি প্রতিষ্ঠায় ভারত পথ দেখাতে পারে।

আর ভারতের সনাতন ধর্মই একমাত্র এই শান্তির পথে নিয়ে যেতে পারে। সনাতন ধর্মের বিশ্বান, আদর্শ এবং নীতি বিশ্বশান্তির পথে নিয়ে যায় সকলকে। অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে। অসংখ্য মানুষের সমাগম হবে সেখানে। যাঁরা সনাতন ধর্মে বিশ্বাস রাখেন না তাঁরাও রাম মন্দির দেখতে ছুটে যাবেন বলে দাবি করেছেন যোগী। তিনি দািব করেছেন ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম গণতান্ত্রিক দেশ যেখানে সব মৌলিক অধিকার সুরক্ষিত থাকে। দেশবাসী তাঁদের মৌলিক অধিকার প্রয়োগ করতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+