Yogi Adityanath: শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের জন্য শিক্ষকদের বিশেষ উদ্যোগী হওয়ার বার্তা যোগী আদিত্যনাথের

শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে যোগী আদিত্যনাথ। তিনি বার্তা দিয়েছেন, শিক্ষকরা যেন স্কুল শুরুর ১৫ মিনিট আগে নিজেদের স্কুলে আসেন এবং কীভাবে শিক্ষার পদ্ধতি আরও উন্নত করা যায় তার ভাবনা চিন্তা করা উচিত।

সেকারণে মর্নিং অ্যাসেম্বলিকে স্কুলের কারিকুলামের আওতায় আনার পরামর্শ দিয়েছেন যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন শিক্ষক-শিক্ষিকারা স্কুল শুরুর ১৫ মিনিট আগে এলে অনেক কিছু নিয়ে ভাবনা চিন্তা করার সময় পাবেন। গতকাল শিক্ষক দিবস উপলক্ষ্যে যোগী সরকারের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। তাতে ৭৫টি প্রাথমিক স্কুল এবং ১৯টি সেকেন্ডারি স্কুলের শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

Yogi Adityanath

যোগী আদিত্যনাথ বলেছেন আগে শিক্ষকদের কম বেতন দেওয়া হতো। তাঁরা সীমিত সময় কাজ করতেন। কিন্তু এখন সময় এবং পরিস্থিতি একেবারেই বদলে গিয়েছে। এখন ছাত্রছাত্রীদের মানসিক গঠনেও উদ্যোগী হতে হবে শিক্ষকদের। তাই আরও বেশি করে এই নিয়ে ভাবনাচিন্তা করা জরুরি।

শিক্ষক দিবসে ৯৪ জন শিক্ষককে সংবর্ধনা দিয়েছেন যোগী আদিত্যনাথ। এদিন যোগী সরকারের পক্ষ থেকে ৯৪ জন শিক্ষককে সাল-সংবর্ধনা পত্র এবং ২৫০০০ টাকা করে তাঁদের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। এই ৯৪ জন শিক্ষক যাকে সকলের কাছে নজির হয়ে উঠতে পারেন সেকারণেই এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল শিক্ষক দিবসে।

Yogi Adityanath

শিক্ষক দিবসের দিন থেকেই রাজ্যের প্রাথমিক স্কুলগুলিকে ট্যাবলেট দেওয়ার কর্মসূচি শুরু করেছিলেন তিনি। ২.০৯ লক্ষ ট্যাবলেট রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন যোগী আদিত্যনাথ। শিক্ষক দিবসের দিন থেকে সেই প্রকল্পের সূচনা করলেন তিনি। সেই সঙ্গে ১৮ হাজারের বেশি স্মার্ট ক্লাসরুমেরও উদ্বোধন করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+