গরিবদের স্বনির্ভর করতেই একাধিক প্রকল্পের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী দাবি যোগী আদিত্যনাথের

যোগী সরকার বলেছেন গরিবমানুষ যাতে নিজেদের কাজ করতে পারেন সেকারণে পিএমসেবা নিধি প্রকল্পের সূচনা করা হয়েছে। গরিব মানুষ যাতে সহজে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে কাজ করতে পারেন তার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। যোগী আদিত্যনাথ বলেছেন ২০১৪ সালের আগে দেশে কোনও গরিব মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না। এওখন ৪৮ কোটি গরিব মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বলে জানিয়েছেন তিনি।

গত তিন বছর ধরে প্রধানমন্ত্রী সেবানিধি প্রকল্পের কাজ করা হচ্ছে। তাতে অনেক গরিব মানুষ উপকৃত হয়েছে। কম সুদে ঋণ নিয়ে তাঁরা নিজেদের স্বনির্ভর করে তুলতে পেরেছেন। যোগী আদিত্যনাথ বলেছেন আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকার কারণে সরকারি আধিকারীকদের মোটা টাকা ঘুষ দিতে হত কাজ করাতে।

যোগী আদিত্যনাথ

যোগী আদিত্যনাথ জানিয়েছেন উত্তর প্রদেশে ১৭.৬০ লক্ষ মানুষ ঘর পেয়েছেন শহরাঞ্চলে। শুধু গোরক্ষপুরেই ৩৬,০০০ জন উপকৃত হয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায়। ২৪,০০০-র বেশি মানুষ পেয়েছেন প্রধানমন্ত্রী সেবানিধি প্রকল্পের সুবিধা। এছাড়া উজ্বলা যোজনার সুবিধাও পেয়েছেন গরিব মানুষ।

যোগী আদিত্যনাথ

যোগী সরকার ক্ষমতায় আসার পর থেকেই উত্তর প্রদেশের উন্নয়নে মন দিয়েেছন। তিনি বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন তিনি। রাজ্যের উন্নয়নে সড়ক থেকে পরিবহণ এবং শিল্পবান্ধব পরিবেশ তৈরি করায় মন দিয়েছেন তিনি। যেভাবেই হোক রাজ্যেকে উন্নত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। রাজ্যবাসীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে যোগী সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+