'কেউ নিজের ইচ্ছেই হিজাব পরেন না, জোর করে পরানো হয়, বিস্ফোরক দাবি যোগী আদিত্যনােথর
'কেউ নিজের ইচ্ছেই হিজাব পরেন না, জোর করে পরানো হয়, বিস্ফোরক দাবি যোগী আদিত্যনােথর
হিজাব বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন উত্তর প্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি হিজাব পরার বিরোধিতা করে বলেেছন, কোনও মেয়েই নিজের ইচ্ছেয় হিজাব পরেন না। তাঁকে জোর করে হিজাব পরতে বাধ্য করা হয়। তিন তালাক যেমন কোনও মুসলিম মেয়ে ইচ্ছেয় েমনে নেয় না। ঠিক সেই ভাবেই হিজাবও তারা নিজের ইচ্ছেয় পরেন না। তাঁদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়।

হিজাবের প্রতিবাদে যোগী আদিত্যনাথ
এবার হিজাব পরা নিয়ে মুখ খুললেন যোগী আদিত্যনাথ। তিনি প্রকাশ্যে অভিযোগ করেছেন কোনও মুসলিম নারী নিজের ইচ্ছেয় হিজাব পরেন না। তাঁকে হিজাব পরতে বাধ্য করা হয়। ঠিক যেমন তিন তালাক জোর করে চপিয়ে দেওয়া হত তাঁদের উপর সেই একই ভাবে তাঁদের উপরে চাপিয়ে দেওয়া হয় হিজাব। মুসলিম মা-বোনেদের জিজ্ঞাসা করুন তাঁদের সেই কষ্টের কথা। প্রকাশ্যে এমনই দাবি করেছেন যোগী আদিত্যনাথ।

হিজাব নির্দেশিকাকে সমর্থন
যোগী আদিত্যনাথ কর্নাটকের হিজাব নির্দেশিকাকে সমর্থন করে বলেছেন, 'কে কি পোশাক পরবেন সেটা তাঁর নিজেস্ব পছন্দের। এবং নিজের স্বাধীনতার জিনিস। আমার দফতরের কাউকে বা দলের সকলকে কি গেরুয়া বসন পরার নির্দেশিকা জারি করতে পারি। সেটা কখনও করা যায় না। কিন্তু একটি শিক্ষা প্রতিষ্ঠীনে একটা নিয়মানুবর্তিতা থাকা জরুরি। সেকারণেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।' শিক্ষাঙ্গনে সব পড়ুয়া সমান এই ভাবধারা গড়ে তুলতেই হিজাব নির্দেশিকা বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ।

হিজাব নির্দেশিকাকে সমর্থন তসলিমা নাসরিনের
বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনও হিজাব নির্দেশিকাকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন হিজাব, বোরখা বা নাকাব পরানো হয় মেয়েদের। এটা তাঁদের উপর একধরণের নীপিড়ন বলা চলে। সেকারণেই তাঁরা এটা করছেন বলেও অভিযোগ করেছেন তসলিমা নাসরিন। তিনি বলেছেন সকলের ধর্মীয় স্বাধীনতা থাকা জরুরি। তবে শিক্ষাঙ্গনে সেটা জরুরি নয়। ধর্মের থেকে অনেক বেশি জরুরি শিক্ষা। তিনি বলেছেন হিজাব তেমন জরুরি

হিজাব সিদ্ধান্তে অনড় কর্নাটক সরকার
হিজাব বিতর্ক পারদ চড়েেছ কর্নাটকে। কলেজে হিজাব পরা যাবে না বলে নির্দেশিকা জারি করা হয়েছে। এই নিয়ে কলেজে কলেজে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। সেই আন্দোলন গোটা দেশে ছড়িয়ে পড়েছে। হিজাব নিয়ে উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক মহল। এই নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। কর্নাটক সরকার অবশ্য সিদ্ধান্তে অনড় রয়েছে। কোনও ভাবেই এই নির্দেশিকা প্রত্যাহার করা হবে না বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications