রাম মন্দিরের উদ্বোধনের আগে অযোধ্যাকে পরিচ্ছন্ন করে তোলার বার্তা যোগীর

আর এক সপ্তাহ বাকি অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তার আগে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সকলকে অনুরোধ করেছেন রাম মন্দির উদ্বোধনের আগে অযোধ্যাকে পরিচ্ছন্ন করে গড়ে তোলার।

রাম মন্দির উদ্বোধনের জন্য অযোধ্যায় অসংখ্য পুণ্যার্থী সমগাম হবে। সেকারণে পরিচ্ছন্নতা রক্ষা করা যোগী সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ। সেকারণে আগে থেকেই পরিচ্ছন্নতা নিয়ে সকলকে সচেতন করেছেন যোগী আদিত্যনাথ। গতকাল উত্তর প্রদেশের গ্রামপঞ্চায়েত প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই গোটা রাজ্যের পরিচ্ছন্নতা রক্ষায় জোর দিয়েছেন তিনি।

yogi adityanath

যোগী আদিত্যনাথ ভিডিও কনফারেন্সে বার্তা দিয়েছেন গোটা রাজ্যকে পরিচ্ছন্ন করে সকলের সামনে প্রস্তুত করতে হবে। কারণ রাম মন্দিরের দরজা খুলছে। গোটা বিশ্বের সকলে এখন উত্তর প্রদেশের দিকে তাকিয়ে থাকবেন। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। ৫০০ বছর পর নিজের স্থােন ফের বসবেন রামলালা। গোটা দেশবাসীর কাছে সেটা একটা স্মরণীয় দিন। সেদিন সকলে উত্তর প্রদেশের দিকেই তাকিয়ে থাকবে।

তাই উত্তর প্রদেশকে পরিচ্ছন্ন করে গোটা দেশের কাছে তুলে ধরতে হবে। গ্রামে গ্রামে তাই পরিচ্ছন্নতার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। যেই সঙ্গে তিনি পুণ্যার্থীদেরও পরিচ্ছন্নতা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন। যাঁরা মন্দির দর্শন করতে আসবেন তাঁরা যেন পরিচ্ছন্নতা বজায় রাখেন তার অনুরোধ জানিয়েছেন যোগী আদিত্যনাথ। মন্দির চত্ত্বর যেন কেউ অপরিচ্ছন্ন করে না যান তার অনুরোধ জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+