Yogi Adityanath: অযোধ্যার রাম মন্দির তৈরিতে কল্যাণ সিংয়ের অবদানের কথা স্মরণ করালেন যোগী আদিত্যনাথ

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাম মন্দির নির্মাণে কল্যাণ সিংয়ের অবদানের কথা স্মরণ করালেন। গতকাল আলিগড়ে কল্যাণ সিংয়ের দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে যোগী আদিত্যনাথ বলেছেন, মুখ্যমন্ত্রী পদে থাকার চেয়ে শ্রীরামের সেবায় নিজেকে নিয়োজিত করা বেশ পছন্দ করতেন তিনি।

সেকারণে অযোধ্যার মন্দিরের নির্মাণে তাঁর অবদান অনস্বীকার্য। অযোধ্যার রাম মন্দিরতে বাবুজি কল্যাণ সিংয়ের স্বপ্ন পূরণ হয়েেছ বলে মন্তব্য করেছেন যোগী আদিত্যনাথ। কল্যাণ সিং চেয়েছিলেন যেটা সেটাই সম্ভব হচ্ছে এখন। এমনই মন্তব্য করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য কল্যাণ সিংয়ের মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানো উপস্থিত ছিলেন অমিত শাহ।

Yogi Adityanath

কল্যাণ সিংয়ের মৃত্যু দিনকে হিন্দু গৌরব দিবস বলে পালন করার কথা বলেছেন তিনি। যোগী আদিত্যনাথ বলেছেন, ১৯৯১ সালে কল্যাণ সিংয়ের নেতৃত্বেই উত্তর প্রদেশে বিজেপি সরকার গড়তে পেরেছিল। সেসময় গোটা রাজ্যে শান্তি এবং সুশাসনের পরিবেশ তৈরি হয়েছিল। আলিগড়ের প্রতি কল্যাণ সিংয়ের যে একটা আলাদা দুর্বলতা ছিল সেটা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

এই আলিগড় থেকেই তিনি জিতেছিেলন বারবার। সেকারণে আলিগড়ের মানুষের প্রতি তাঁর আলাদা ভালোবাসা ছিল। এখন তাঁর নাতি এই কেন্দ্র থেকে জয়ী হন। এবং তিনিও উত্তর প্রদেশের মন্ত্রিসভার সদস্য। ১৯৯১ সালে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে কল্যাণ সিং এখানে শিল্পস্থাপনের উদ্যোগী হয়েছিলেন। এবং তালা নগরি প্রকল্পের সূচনা করেছিলেন। এক জেলা এক শিল্প প্রকল্পের মাধ্যমে রাজ্যের উন্নয়নের বার্তা দিয়েছিলেন তিনি। সেসময় সেটা উত্তর প্রদেশের হলমার্ক প্রকল্প ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+