Yogi Adityanath: উত্তর প্রদেশের উন্নয়ন নিয়ে নতুন আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

উত্তর প্রদেশের উন্নয়ন নিয়ে নতুন বার্তা দিলেন যোগী আদিত্যনাথ। রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেছেন দেশের উন্নয়নের পথ উত্তর প্রদেশ হয়েই যাবে। অর্থাৎ উন্নয়নের শীর্ষে পৌঁছবে উত্তর প্রদেশ। তিনি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে উন্নত ভারত তৈরির কথা বলছেন তার অন্যতম অংশ হবে উত্তর প্রদেশ।

তিনি বলেছেন, উত্তর প্রদেশের বাসিন্দাদের গর্ব হওয়া উচিত। কারণ এই রাজ্য বিশ্বস্তরে ভারতের উন্নয়নে সামিল হয়েছে। ৭৭ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ। ভারত এখন বিশ্ব অর্থনীতির পঞ্চম স্থানে রয়েছে। ২০২৭ সালের মধ্যে ভারতকে আরও বড় অর্থনীতির দেশে পরিণত করতে চাইছে মোদী সরকার।

Yogi Adityanath

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই লক্ষ্য পূরণে উত্তর প্রদেশ সামিল হবে এবং সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছে বলে দাবি করেেছন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশে ভারতকে পরিণত করার টার্গেট নিয়েছে মোদী সরকার। তার মধ্যে যাতে ১ ট্রিলিয়ন অর্থনীতি উত্তর প্রদেশ থেকে আসে সেই প্রচেষ্টা চালিয়ে যাবে তার সরকার।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী দাবি করেছেন গত ৬ বছরে উত্তর প্রদেশের জিডিপি গ্রোথ দ্বিগুণ করতে সক্ষম হয়েছে তার সরকার। এমনকী পার ক্যাপিটা ইনকামও অনেকটাই বেড়েছে রাজ্যে। পরিস্থিতি এখন অনেকটাই উন্নত। যা ৬ বছর আগে গোটা দেশ কেন উত্তর প্রদেশের বাসিন্দরাও ভাবতে পারতেন না।

উত্তর প্রদেশে বিনিয়োগ আসতে শুরু করেছে। তার এক মাত্র করণ উত্তর প্রদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। গুণ্ডারাজ, জমি মাফিয়াদের দাপট কমেছে। মানুষ নিরাপদে বাইরে বেরোতে পারছেন। সেকারণে উত্তর প্রদেশে এখন বিনিয়োগ করতেও আগ্রহ দেখাচ্ছেন বিনিয়োগকারীরা।

এমনকী পর্যটনেও বিপুল উন্নয়ন করেছে উত্তর প্রদেশ। বারাণসীতে প্রতিবছর রেকর্ড সংখ্যক পুন্যার্থী আসতে শুরু করেছেন। উত্তর প্রদেশ গোটা বিশ্বের পর্যটকদের কাছেই আকর্ষণীয় জায়গায় পরিণত হয়েছে। বারাণসী, অযোধ্যা, প্রয়াগরাজ, বিন্ধবাসিনী ধাম এগুলি পর্যটন ক্ষেত্রের উন্নয়ন করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+