Yogi Adityanth: ' খেলা ঘোরানো যাবে না', 'INDIA'-কে নিশানা যোগী আদিত্যনাথের
মণিপুর ইস্যুতে অচলাবস্থা তৈরি হয়েছে সংসদে। লাগাতার পাঁচদিন ধরে সংসদ চত্ত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী জোট INDIA-র নেতারা। মোদী সরকারেরক বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন তাঁরা। তারই মাঝেই INDIA- জোটকে তীব্র আক্রমণ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
বাদল অধিবেশন শুরুর দিনেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মণিপুরের নারকীয় ঘটনা। ভিডিওতে দেখা গিয়েছিল নগ্ন অবস্থায় দুই মেয়েকে রাস্তা দিয়ে হাঁটানো হচ্ছে। তারপরে তাঁদের গণধর্ষণ করা হয়। সেই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা দেশে নিন্দার ঝড় উঠে গিয়েছে। প্রধানমন্ত্রী মোদী নিজে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছিলেন গোটা দেশে লজ্জায় মাথা নীচু হয়ে গিয়েছে।

কিন্তু বিরোধীরা তা মানতে নারাজ। কেন তিনমাস ধরে মণিপুেরর পরিস্থিতি শান্ত করা যাচ্ছে না তা নিয়ে তীব্র আন্দোলন শুরু করেছেন তাঁরা। তার জেরে গত ৩ দিন ধরে অচল সংসদের অধিবেশন। এদিকে বিরোধীদের এই প্রতিবাদের তীব্র সমালোচনা করেেছন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি কটাক্ষ করে বলেছেন, যাঁরা বরাবরই দেশবিরোধী INDIA নাম নিয়ে নিজেদের মনোভাব তারা বদল করতে পারবে না।
প্রসঙ্গত উল্লেখ্য গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের জোটকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে তুলনা করেছিলেন। তিনি বলেছিলেন এই সব ভারত বিরোধীদের সঙ্গেও ইন্ডিয়া শব্দ জড়িয়ে ছিল। তারাও ভারত বিরোধী ছিল। এই বিরোধীদের মহাজোটও ভারত বিরোধী বলে নিশানা করেছেন তিনি।












Click it and Unblock the Notifications