Yogi Adityanath: রাজ্যবাজেটে রামরাজ্যের বার্তা যোগীর, উত্তর প্রদেশে শিল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
উত্তর প্রদেশকে শিল্পবান্ধব করে গড়ে তুলতে চায় যোগী সরকার। সেকারণে অনেক পরিকাঠামো গত পরিকল্পা করেছেন তিনি। রাজ্য বাজেট শিল্পমুখি হবে বলে ঘোষণা করেছেন তিনি। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যকে শিল্পবান্ধব করে গড়ে তোলার জন্য সবরকম পরিকল্পনা থাকবে রাজ্যবাজেটে।
রাজ্যবাজেটে শিল্পমুখী করে গড়ে তোলার কথা বলেছেন তিনি। যোগী আদিত্যনাথ সাংবাদিক বৈঠক করে বলেছেন এবারের উত্তর প্রদেশের বাজেট ভগবান শ্রীরামকে উৎসর্গ করে পেশ করা হবে। এক কথায় রামরাজ্যের মতো উত্তর প্রদেশকে গড়ে তোলার বার্তা দিয়েছেন তিনি।

তিনি বলেছেন শ্রীরাম যেমন জনকল্যাণ মূল কাজে বেশি জোর দিয়েছিলেন ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট সেরকমই হবে বলে বার্তা দিয়েছেন যোগী আদিত্যানাথ। রাজ্যের সার্বিক উন্নয়নের পাশাপাশি শিল্প নিয়েও বাজেটে বিশেষ বরাদ্দ থাকবে বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ। এক কথায় এবারের বাজেট জনকল্যাণ মূলক হওয়ার পাশাপাশি শিল্পমুখী হতে চলেছে বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যকে শিল্পবান্ধব করে গড়ে তুলতে একাধিক প্রকল্পের বাস্তবায়ন করেছেন যোগী আদিত্যনাথ। সড়ক পরিবহণ থেকে শুরু করে বিমান বন্দরের সংখ্যা অনেকটাই বেড়েছে উত্তর প্রদেশে। মেডিসিটি গড়ে তোলা হচ্ছে উত্তর প্রদেশে। সব জেলা সদরের সঙ্গে লখনউয়ের যোগাযোগ সুগম করা হয়েছে। সরকারি বাস পরিষেবার উন্নয়ন ঘটানো হয়েছে। ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করা হয়েছে। সেই সঙ্গে আইন-শৃঙ্খলা কড়া হাতে মোকাবিলা করে চলেছেন যোগী আদিত্যনাথ।
তিিন বলেছেন, উত্তর প্রদেশ প্রথম গ্রিন ট্যাগ পেয়েছে। অর্থাৎ পরিেবশ বান্ধব করেও রাজ্যকে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ। সেই সঙ্গে এবারের বাজেটকে পিঙ্ক বাজেটও বলা যায়। কারণ মহিলাদের উন্নয়নে একাধিক পরিকল্পনার কথা বলা হয়েছে। মহিলাদের উন্নয়নে একাধিক প্রকল্প ঘোষণা করা হয়েছে বাজেটে। যোগী সরকার ক্ষমতায় আসার পর এইটি অষ্টম বাজেট।
উত্তর প্রদেশে অযোধ্যার রাম মন্দিরের দরজা খুলে যাওয়ার পর এক কথায় পর্যটনে জোয়ার এসেছে। প্রথম দিনেই অযোধ্যার রাম মন্দিরে ৫ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটেছিল। তার পর থেকে প্রতিদি ২ থেকে ৩ লক্ষ পুণ্যার্থীর সমগম হচ্ছে অযোধ্যায়। কাজেই রাজ্যের পর্যটনে নতুন দিশা খুলে গিয়েছে।












Click it and Unblock the Notifications