Yogi Adityanath: গোটা বিশ্ব একটা পরিবার, জি ২০ সামিট নিয়ে বার্তা যোগী আদিত্যনাথের
রাজধানী দিল্লিতে সাফল্যের সঙ্গে শেষ হয়েছে জি-২০ সামিট। গতকালই সব দেশের রাষ্ট্রপ্রধানরা ফিরে গিয়েছেন নিজের নিেজর দেশের। গত ২ দিন ধরে রাজধানী দিল্লিতে জি ২০ সামিট উপলক্ষ্যে চলেছে মহাযজ্ঞ। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছেন ভারতের জি ২০ সামিটে বিশ্ব পরিবারের ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে।
এক পৃথিবী এক পরিবার এই বিশ্বাস নিয়ে যে ভারত এগোচ্ছে তা প্রমাণ হয়ে গিয়েছে জি ২০ সামিটে। এমনই দাবি করেছেন যোগী আদিত্যনাথ। রবিবার জি ২০ সামিটের সাফল্য নিয়ে একটি বিবৃতি জারি করে যোগী আদিত্যনাথ বার্তা দিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সাফল্যের সঙ্গে শেষ হয়েছে জি ২০ সামিট। এই সামিটে যে লক্ষ্য নেওয়া হয়েছে তা পূরণের পথে এবার এগোতে হবে।

তিনি বলেছেন এই সামিট প্রমাণ করে দিয়েছে গোটা বিশ্বকে এক পরিবারের নীতি নিয়েই এগোতে হবে। এবং এক ভবিষ্যতের দিকেই এগোতে হবে। প্রধানমন্ত্রী মোদী যেমন বার্তা দিয়েছেন সবকা সাথ সবকা বিকাশ সেই নীতি মেনে নিয়েই গোটা বিশ্বকে এগিয়ে যেতে হবে বলে বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ।
তিনি দাবি করেছেন এক মাত্র ভারতের জন্যই আফ্রিকার ইউনিয়ন জি ২০র স্থায়ী সদস্যপদ পেয়েছে। প্রধানমন্ত্রী মোদীর সবকা সাথ সবকা বিকাশ নীতিতেই গোটা দেশকে এগিয়ে চলা উচিত বলে তিনি মন্তব্য করেছেন। এই নীতিতে চললে খাদ্য, জল, শিক্ষা, ওষুধ, সন্ত্রাসবাদ, অস্থির অর্থনীতি, রাজনৈতিক অস্থিরতা সহ একাধিক ক্ষেত্রে অনেকটাই সাফল্য পাবেন সকলে। একজোট হয়ে কাজ করলে সব দেশেরই উন্নতি হবে বলে মন্তব্য করেছেন যোগী আদিত্যনাথ।












Click it and Unblock the Notifications