Yogi Adityanath: ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত শক্তিশালী হয়েছে দেশ, দাবি যোগী আদিত্যনাথের
মোদী সরকারের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত সঠিক ছিল। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, সুপ্রিম কোর্টের এই রায়ের পর এক দেশ শক্তিশালী দেশ, মোদী সরকারের এই স্লোগান আরও শক্তি পেল।
কাশ্মীর যে প্রথম থেকেই ভারতের অংশ ছিল এবং আর পাঁচটা রাজ্যের মতোই সমানাধিকার রয়েছে সেই রাজ্যের বাসিন্দাদের। সেটা এই ৩৭০ ধারা বাতিলের কারণেই সম্ভব হয়েছে বলে দাবি করেছেন যোগী। দ্বিতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসার পরেই জম্মু এবং কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে এবং জম্মু ও কাশ্মীরকে পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়।

গতকাল জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে সঠিক রায় দিয়ে এক কথায় মোদী সরকারকে অনেক খানি এগিয়ে দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ গতকাল এই রায় দিয়েছে। সেই রায় শোনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন এক দেশ শক্তিশালী দেশ বলে যে তাঁরা দাবি করেছিলেন সেটা শীর্ষ আদালতের রায়ে এক প্রকার সিলমোহর পড়েছে।
গতকাল থেকে বিজেপি নেতারা শীর্ষ আদালতের এই রায়কে স্বাগত জানিয়ে একাধিক মন্তব্য করেছেন। যোগী আদিত্যনাথও তার মধ্যে একজন। তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, শীর্ষ আদালতের এই রায়ের জন্য রাজ্যের ২৫ কোটি নাগরিকের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মোদী সরকারের এই সিদ্ধান্ত জম্মু-কাশ্মীরকে ভারতের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করেছে। এবং প্রধানমন্ত্রী মোদী যে দেশ আগে বার্তা নিয়ে এগোচ্ছিলেন সেটা অবশেেষ সফল হয়েছে।
তিিন আরও লিখেছেন প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে জম্মু-কাশ্মীরে এখন উন্নয়নের বন্যা বইছে। বিচ্ছন্নতাবাদ থেকে দূরে সরিয়ে রেখে মোদী সরকার এখন এক দেশের লক্ষ্যে যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তের সুফল পাচ্ছে উপত্যকাবাসী। আগামী দিনে ভূসর্গে আরও উন্নয়নের ধারা দেখা যাবে বলে বার্তা দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications