অযোধ্যাকে সূর্য বংশের রাজধানী করতে চান যোগী আদিত্যনাথ
অযোধ্যাকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনার কথা শোনালেন যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছেন অযোধ্যাকে রাজ্যের প্রথম সোলার সিটি করে গড়ে তুলবে তাঁর সরকার। সূর্য বংশের রাজা ছিলেন শ্রীরাম। সেকারণে অযোধ্যাকে প্রকৃতপক্ষেই সূর্য বংশের রাজধানী করে গড়ে তুলতে চান তিনি।
অযোধ্যায় নিেয় ইতিমধ্যেই একাধিক পরিকল্পনার কথা শুনিয়েছেন যোগী আদিত্যনাথ। আগামী বছরেই খুলে যাবে রাম মন্দিরের দরজা। তারপরেই একটা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে পরিণত হবে অযোধ্যায়। তাই অয়োধ্যার উন্নয়নে কোনও রকম খামতি রাখতে চান না যোগী আদিত্যনাথ।

অযোধ্যাকে আধুনিক করে গড়ে তুলতে একের পর এক কাজ করে চলেছেন তিনি। অযোধ্যাকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে কোনওরকম কামতি রাখতে চান না যোগী আদিত্যনাথ। সেকারণে অযোধ্যায় পুনর্নবীকরণ শক্তি ব্যবহার করে উন্নত করতে চাইছেন তিনি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে অযোধ্যার রাম মন্দির তৈরির কাজ।

যোগী আদিত্যনাথ কয়েকদিন আগেই অযোধ্যায় পুরনির্বাচনের প্রচারে এসে বার্তা দিয়েছিলেন যেন বিজেপির প্রতিনিধিদের নির্বাচিত করা হয়। তাহলে ট্রিপল ইঞ্জিনের উন্নয়ন হবে অযোধ্যায়। অযোধ্যার উন্নয়নের বার্তা দিয়েছেন তিনি। অযোধ্যায় একের পর এক পরিকল্পনার কথা ঘোষণা করেছেন তিনি। বিমানবন্দরের আদলে তৈরি হবে বাসস্ট্র্যান্ড। নতুন করে তৈরি হচ্ছে সড়ক। তৈরি হচ্ছে শপিং কমপ্লেক্স।












Click it and Unblock the Notifications