Yogi Adityanath: আর্য সমাজ মন্দির নিয়ে কী বার্তা দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
উত্তর প্রদেশে আর্য সমাজ মন্দিরের বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যোগী আদিত্যনাথ। সেই অনুষ্ঠান থেকে আর্থ সমাজ মন্দিরকে দেশের প্রথম বৈদিক আন্দোলনের পথিকৃত বলে দাবি করেন তিনি। যোগী আদিত্যনাথ বলেছেন, ভারতে যখন ব্রিটিশরা হিন্দুদের ধর্মান্তকরণে মেতেছিল তখন আর্য সমাজ মন্দির বৈদিক আন্দোলন শুরু করেছিল।
যাঁদের জোর করে ধর্মান্তরিত করা হচ্ছিল তাঁদের ঘরে ফেরাতে সাহায্য করেছে এই আর্য সমাজ মন্দির। এমনই দাবি করেছেন যোগী আদিত্যনাথ। বস্তি থেকে করাচি পর্যন্ত ছড়িয়ে রয়েছে আর্য সমাজ মন্দির। এমনকী দেশের স্বাধীনতা আন্দোলনেও আর্য সমাজ মন্দিদেরের অনেক অবদান রয়েছে। ব্রিটিশদের বিরুদ্ধে কঠোরভাবে রুখে দাঁড়িয়েছিলেন তাঁরা।

একাধির স্বাধীনতা সংগ্রামীর জন্ম দিয়েছে আর্য সমাজ মন্দির। পণ্ডিত রাম প্রসাদ বিসমিলের মতো স্বাধীনতা সংগ্রামীদের তৈরি করেছিল আর্য সমাজ মন্দির। যাঁর অবদান সকালেরই জানা। মহর্ষি দয়ানন্দ সরস্বতীর মতো পণ্ডিত ব্যক্তিও আর্য সমাজ মন্দিরের তৈরি। যিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য। তিনি শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন। দয়ানন্দ অ্যাংলো বৈদিক স্কুল আজও স্মরণ করেন মানুষ।
এই স্কুলে আজও সকালে বৈদিক প্রার্থনা এবং যজ্ঞের মাধ্যমে শুরু হয় স্কুল। দয়ানন্দ সরস্বতীকে আজও সকলেই জানেন। তিনি ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে একটি পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। তাঁর ২০০তম জন্মবার্ষিকী ধুমধাম করে স্মরণ করা হয়েছে।












Click it and Unblock the Notifications