মাত্রা ছাড়াচ্ছে যোগী আদিত্যনাথের জনপ্রিয়তা! টুইটারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ফলোয়ার ২.৪ কোটির বেশি

দেশের বহু রাজনীতিক যুক্ত রয়েছেন বিভিন্ন সমাজ মাধ্যমে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীও রয়েছেন সেই তালিকায়। মাইক্রোব্লগিং সাইট টুইটারের এই মুহূর্তে তাঁর ফলোয়ারের সংখ্যা ২.৪ কোটির বেশি। এই সংখ্যার নিরিখে তিনি ইতিমধ্যেই টুইটারে অন্যতম জনপ্রিয় ব্যক্তি।

হ্যাশট্যাগে জনপ্রিয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

হ্যাশট্যাগে জনপ্রিয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

সাম্প্রতিক সময়ে সুশাসনের নিরিখে যোগী আদিত্যনাথ এবং উত্তর প্রদেশ সরকারের হ্যাশট্যাগগুলি শীর্ষে রয়েছে। যেখানে শুধু উত্তর প্রদেশের মানুষজনই নন, দেশের অন্য রাজ্য এবং বিদেশে থাকা ভারতীয়রাও এই হ্যাশট্যাগ জনপ্রিয় করেছেন। জানিয়েছেন যোগী রাজ্যের এক সরকারি আধিকারিক। সেই আধিকারিক আরও বলেছেন, দিন দুয়েক আগে একটি হ্যাশট্যাগে যোগী আদিত্যনাথ দেশের জনপ্রিয়তম মুখ্যমন্ত্রী হিসেবে উঠে এসেছিলেন। বিদেশে স্থায়ীভাবে বসবাসকারী এনআরআইরাও তাঁকে সফল মুখ্যমন্ত্রী বলে বর্ণনা করেছিলেন।

টুইটারে উত্তর প্রদেশের কোন নেতার কেমন ফলোয়ার

টুইটারে উত্তর প্রদেশের কোন নেতার কেমন ফলোয়ার

উত্তর প্রদেশেরই সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও টুইটারে যথেষ্টই জনপ্রিয়। তাঁর ফলোয়ার সংখ্যা ১.৮ কোটির বেশি। অন্যদিকে ডিসকোয়ালিফায়েড এমপি রাহুল গান্ধীর ফলোয়ার সংখ্যা ২.৩ কোটির বেশি।

টুইটারে মোদীর জনপ্রিয়তা

টুইটারে মোদীর জনপ্রিয়তা

টুইটারে প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। এই মুহূর্তে তাঁর ফলোয়ারের সংখ্যা ৮ কোটি ৭০ লক্ষের বেশি। এই জনপ্রিয়তা বিশ্বের যে কোনও রাজনীতিকের আছে ঈর্ষার। একটা সময়ে টুইটারে জনপ্রিয়তার শীর্ষে ছিলন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফলোয়ারের সংখ্যা এই মুহূর্তে ৩ কোটি ২০ লক্ষের বেশি।

 টুইটারের মমতা বন্দ্যোপাধ্যায়

টুইটারের মমতা বন্দ্যোপাধ্যায়

তবে টুইটারে জনপ্রিয়তার নিরিখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা পিছিয়ে রয়েছে। এই মুহূর্তে টুইটারের তাঁর ফলোয়ারের সংখ্যাটা ৭১ লক্ষের কিছু বেশি। যদিও টুইটারে জনপ্রিয়তা কম নিয়ে বিশেষ ভাবিত নন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই দাবি তৃণমূল সূত্রে। তাদের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা মাটির সঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+