লখনউ-এ সরকারি হাসপাতালে শিশু মৃত্যু, বিতর্কিত মন্তব্য যো়গী আদিত্যনাথের
গোরক্ষপুরের হাসপাতালে শিশু মৃত্যু নিয়ে বিতর্কিত মন্তব্য যোগী আদিত্যনাথের। সমালোচনার জবাব দিতে গিয়ে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মন্তব্য,এমন একটা দিন আসবে, যখন সরকারকেই বাচ্চা লালন-পালন করতেও বলা হবে
গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে শিশু মৃত্যু নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিরোধীদের সমালোচনার জবাব দিতে গিয়ে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মন্তব্য, এখন লোকজন তো নিজেদের দায়দায়িত্বও সরকারের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। কিছু হলেই বলা হচ্ছে, এটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। এরকম চললে তো হয়ত এমন একটা দিন আসবে, যখন সরকারকেই বাচ্চা লালন-পালন করতেও বলা হবে!

অগাস্টের ২৭, ২৮, ২৯-এই তিন দিনের ওই ৬১টি শিশুর মৃত্যু হয়। এমাসের শুরুর দিকে ওই হাসপাতালেই অক্সিজেনের অভাবে ৪৮ ঘণ্টায় ৩০ টি শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছিল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জানুয়ারি থেকে এই হাসপাতালে ১২৫০ টি শিশুর মৃত্যু হয়েছে। আর অগাস্টেই মারা গিয়েছে ২৯৬টি শিশু। অগাস্টে এই ধরনের শিশু মৃত্যুর ঘটনা ঘটে বলে সরকারের তরফে দাবি করা হয়েছে।

হাসপাতালের অধ্যক্ষ পিকে সিং জানিয়েছেন, ২৭ ও ২৮ অগাস্ট মিলিয়ে বিআরডি হাসপাতালে মারা গিয়েছে ৩৭ টি শিশু। জানুয়ারিতে ১৫২, ফেব্রুয়ারিতে ১২২, মার্চে ১৫৯, এপ্রিলে ১২৩, মে-তে ১৩৯, জুন মাসে ১৩৭, জুলাই-এ ১২৮টি শিশুর মৃত্যু হয়েছে। অধ্য়ক্ষ জানিয়েছেন, শিশুদের অনেককেই নানান জটিলতা নিয়ে ভর্তি করা হয়েছিল। সময়ে ভর্তি করা গেলে তাঁদের অনেককেই বাঁচানো যেত বলে মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications