ভোটাররা ভুল করলে উত্তরপ্রদেশের অবস্থা কাশ্মীর, কেরল কিংবা বাংলার মতো হবে, বললেন যোগী
ভোটাররা ভুল করলে উত্তরপ্রদেশের অবস্থা কাশ্মীর, কেরল কিংবা বাংলার মতো হবে, বললেন যোগী
প্রথম দফার ভোট চলছে উত্তরপ্রদেশে৷ সকাল থেকে মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে ভোটদান কেন্দ্রগুলিতে৷ উত্তরপ্রদেশ নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। কারণ উত্তরের এই রাজ্যটির ফলাফল অনেকাংশেই নির্ধারণ করে দিল্লির গদিতে কে বসবে৷ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম দফার আগের দিনেই রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপির মুখ যোগী আদিত্যনাথ ভোটারদের সতর্ক করেছেন৷ ইউপির ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেছেন, রাজ্যের ভবিষ্যৎ-এর কথা ভেবে ভোটাররা যাতে কোন ভুল না করেন৷ নাহলে উত্তরপ্রদেশের অবস্থা কাশ্মীর, কেরল কিংবা বাংলার মতো হবে!

বুধবার উত্তরপ্রদেশ বিজেপির টুইটার থেকে যোগী আদিত্যনাথের একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে বিজেপি৷ যেখানে বলা হয়েছে, যেখানে উত্তরপ্রদেশের ভোটারদের উদ্দেশ্যে যোগী বলেছেন, আমি আপনাদের কিছু কথা বলতে চাই, যা আনার হৃদয়ে রয়েছে৷ শেষ পাঁচ বছরে উত্তরপ্রদেশে বেশ কিছু চমৎকার জিনিস ঘটেছে। এখনই সাবধান হোন, আপনারা ভুল করলে (ভোট দিতে) এই পাঁচবছরের পরিশ্রম নষ্ট হয়ে যাবে৷ উত্তরপ্রদেশ, কাশ্মীর, বাংলা কিংবা কেরল হতে বেশি সময় লাগবে না৷ আপনাদের ভোট আমার পাঁচবছরের কাজকে আশির্বাদ করবে৷ আপনাদের আগামী পাঁচবছরের জন্য ভয় মুক্ত পরিবেশের নিশ্চয়তা দেবে৷ '
এরপরই যোগী আরও যোগ করেন, 'বড় সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে৷ কেন্দ্র ও রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার রাজ্যে কী ধরণের উন্নয়ন করেছে তা আপনারা দেখেছেন ও শুনেছেন।' প্রসঙ্গত রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে কেরল ও বাংলা অনেকক্ষেত্রেই উত্তরপ্রদেশ থেকে এগিয়ে থাকলেও এই দুটি রাজ্যে সবচেয়ে বেশি বিরোঅিতার সামনে পড়তে হয়ছে হিন্দুদের। তাই এই দুটি রাজ্যের উল্লেখ করে হিন্দু ভোটকে আরও বেশি করে নিজেদের দিকে টানতে চাইছেন যোগী৷ কর্ণাটকের বোরখার ঘটন থেকে কাশ্মীর, কেরল, বাংলার বাংলার বিভিন্ন হিন্দুত্ববাদ বিরোধী ঘটনাকে সামনে রেখে বড় অংশের হিন্দু জনগনকে নিজদের দিকে পোলারাইজ করতে চাইছেন যোগী আদিত্যনাথ, এরকমটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷












Click it and Unblock the Notifications