উত্তরপ্রদেশ নির্বাচনে লড়াই আশি বনাম কুড়ির, যোগীর মন্তব্যে মহাবিতর্ক
এবারের উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপি কতটা ব্রাহ্মণ ভোট পাবে?
উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচন। সেখানে করোনাকালেও প্রস্তুতি তুঙ্গে। প্রচারে একে অপরকে টেক্কা দিতে চলছে আক্রমন, পাল্টা আক্রমন। এসবের মাঝেই ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন উত্তরপ্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

কি সেই বিতর্ক?
একটি সাক্ষাৎকারে যোগীকে জিজ্ঞাসা করা হয়েছিল, এবারের উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপি কতটা ব্রাহ্মণ ভোট পাবে? এর উত্তরে তিনি বলেন, এবারে উত্তরপ্রদেশে ৮০ শতাংশের সঙ্গে ২০ শতাংশের লড়াই হবে। ঘটনা হল উত্তরপ্রদেশে ৮০ শতাংশ মানুষ হিন্দু, ২০ শতাংশ মুসলিম। তার মন্তব্য যে কি ইঙ্গিত করছে তা স্পষ্ট। বিশেষজ্ঞরা যোগীর বক্তব্যের নিন্দা করেছেন। তাঁরা বলছেন তিনি সাম্প্রদায়িক মন্তব্য করছেন। স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে বিতর্ক।
এখানেই থেমে থাকেননি যোগী। তিনি বলেছেন, 'যারা জাতীয়তাবাদী, উন্নয়ন চায় , সুশাসন চায় তেমন মানুষের সংখ্যা ৮০ শতাংশ। তারা বিজেপিকে ভোট দেবে। আর বাকি ২০ শতাংশ মাফিয়া , ক্রিমিনালদের সমর্থন করে। এরা চাষীদের শত্রু। এরা উন্নয়ন চায় না। এরা তো অন্যপথেই হাঁটবে। তাই লড়াইটা উন্নয়ন চাওয়া ৮০ শতাংশের সঙ্গে উন্নয়ন না চাওয়া ২০ শতাংশের।'
যোগী এও বলেছেন, ' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে সবাই রেশন পায়। ২০১৭ সালের আগে সবাই রেশন পেত না। যারা আব্বাজান বলত তারা রেশন পেত।' আর এই মন্তব্যে ৮০ , কুড়ির মন্তব্যকে আরও বিতর্কিত করে দিয়েছে।

বিজেপির সাফাই
যদিও বিজেপি তা মানতে নারাজ। তারা বলছেন, যোগী আদিত্যনাথ বলতে চেয়েছেন উত্তরপ্রদেশ নির্বাচনে অসম লড়াই হবে। বিজেপি সহজেই জিতবে। বিপক্ষরা গেরুয়া ঝড়ে উড়ে যাবে।












Click it and Unblock the Notifications