উত্তর প্রদেশে গ্যাংস্টার আতিক আহমেদের হত্যা! যোগী আদিত্যনাথকে 'রকস্টার' প্রশংসা বলিউড অভিনেত্রীর
শনিবার রাতে প্রয়াগরাজে পুলিশের গাড়ি থেকে নামার পরে হাসপাতালে যাওয়ার পথে গুলি করে খুন করা হয় গ্যাংস্টার আতিক আহমেদ ও তার ভাইকে। এই ঘটনায় রাজনৈতিক নেতা থেকে সেলিব্রেটিরা নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সেরকমই এক প্রতিক্রিয়ায় বলিউড অভিনেত্রী মীরা চোপড়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে রকস্টার বলে প্রশংসা করেছেন।
এখানে বলে রাখা ভাল মীরা চোপড়া বলিউড কিংবা দক্ষিণী সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রীই শুধু নন, তিনি নিজের মত প্রকাশ করে মাঝে মধ্যেই শিরোনামে আসেন। তিনিই সাম্প্রতিক ঘটনায় সিএম যোগীর প্রশংসা করে টুইট করেছেন। সেখানে তিনি বলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একজন রকস্টার।

মীরা চোপড়া টুইটারের হ্যাশট্যাগে আতিক আহমেদও লিখেছেন। ফলে তিনি যে শনিবার প্রয়াগরাজে গ্যাংস্টার আতিক আহমেদের হত্যাকাণ্ডের কথাই বলতে চেয়েছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের পরে মীরা চোপড়াও এবার আতিক আহমেদের হত্যাকান্ড নিয়ে প্রতিক্রিয়া জানালেন।

১৩ এপ্রিল আতিক আহমেদের ছেলে আসাদ মারা যায় পুলিশের সঙ্গে সংঘর্ষে। এরপর ১৫ এপ্রিল প্রয়াগরাজে পুলিশের গাড়ি থেকে নামিয়ে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল আতিক ও তার ভাইকে। সেই সময় সাংবাদিকের ছদ্মবেশে থাকা তিন হামলাকারী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
পুলিশ হামলাকারী তিনজনকেই গ্রেফতার করে। যে তিনকে গ্রেফতার করা হয়েছে, তারা হল লাভলেশ তিওয়ারি, অরুণ মৌর্য এবং সানি।

গত ৩১ মার্চ পশ্চিমবঙ্গে রামনবমীতে হিংসার ঘটনা নিয়ে নিজের মন্তব্য টুইট করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তীব্র সমালোচনা করেছিলেন। অনুরাগ ঠাকুরের সেই মন্তব্য রিটুইট করে মন্ত্রীকে ডায়ানামিক মিনিস্টার বলে প্রশংসা করেছিলেন।
অভিনেত্রী মীরা চোপড়ার অন্য পরিচয়ও রয়েছে। তিনি বলিউড এবং হলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া এবং পরিণীতি চোপড়ার পরিবারের সদস্য। তিনি হিন্গি ছাড়াও তালিম, তেলেগু-সহ বিভিন্ন ভারতীয় ভাষায় হওয়া চলচ্চিত্রে অভিনয় করেছেন। ইতিমধ্যে তিনি ১৯২০ লন্ডন, গ্যাং অফ ঘোস্টস, সেকশন ৩৭৫-এর মতো সফল চলচ্চিত্রের মাধ্যমে পরিচিতিও পেয়েছেন।












Click it and Unblock the Notifications