Yogi Adityanath: যোগীর রাজ্যেও ছুটবে 'নমো ভারত' ট্রেন! বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ
Yogi Adityanath: দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়ডা পর্যন্তও ছুটবে দেশের প্রথম RAPIDX রেল অর্থাৎ নমো ভারত ট্রেন। গত কয়েকমাস আগেই গাজিয়াবাদ-মেরঠের মধ্যে দেশের প্রথম দ্রুতগতির র্যাপিড-এক্স ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এবার নয়ডার জেওয়ার বিমানবন্দরকে দ্রুত রেল অর্থাৎ নমো ভারত ট্রেনের সঙ্গে যুক্ত করার প্রস্তুতি।
আর এই প্রকল্পে সবুজ সঙ্কেত মিলবে অনেক কম সময়ে দিল্লি বিমানবন্দর থেকে নয়ডা বিমানবন্দরের মধ্যে চলাচল করা সম্ভব হবে। গত কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) গ্রেটার নয়ডা সফরে যান। আর সে সময় তাঁকে এই ট্রেন চালানোর জন্যে প্রস্তাব দেওয়া হয়। খুব শীঘ্রই এই রুটে র্যাপিড রেল অর্থাৎ নমো ভারত ট্রেন হাতে চালানো যায় সেই চেষ্টা করবেন বলে জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

এমনকি অনুমতি পাওয়া নিয়েও আশার কথা শোনান তিনি। আর এরপরেই এই বিষয়ে জোর প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর লখনউতে নমো ভারত ট্রেন চালানো নিয়ে বৈঠক হবে বলেও আশার কথা শোনা গিয়েছে। সব কিছু ঠিক থাকলে সে বৈঠকেই দিল্লি বিমানবন্দর থেকে নয়ডা পর্যন্তও দ্রুতগামীর এই ট্রেন চালানোর সবুজ সঙ্কেত মিলতে পারে।
বলে রাখা প্রয়োজন, গাজিয়াবাদ হয়ে জেওয়ার বিমানবন্দর পর্যন্ত র্যাপিড রেল চালানো নিয়ে ইতিমধ্যে সবুজ সঙ্কেত পাওয়া গিয়েছে। সে মতো কাজও শুরু হয়ে গিয়েছে। এই রুটের সঙ্গে নয়াদিল্লি বিমানবন্দরকে যুক্ত করা হবে বলেই খবর।
মোট দূরত্ব 72.3 কিমি। মোট ১২ টি স্টেশন তৈরি করা হবে। এতে প্রাত ১৬ হাজার কোটি টাকা খরচ হতে পারে বলে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে। বলে রখা প্রয়োজন, নয়ডার জেওয়ারে বিমানবন্দর তৈরির কাজ চলছে। যা দেশের বৃহত্তম বিমানবন্দর হতে চলেছে।
এই বিমানবন্দরের প্রথম পর্যায়ের কাজ আগামী ২০২৪ সালের মধ্যে শেষ হবে। এবং আগামী ২৪ এর অক্টোবরের মধ্যেই এই বিমানবন্দর খুলে দেওয়া হতে পারে বলে খবর। আর এরপরেই র্যাপিড রেল যাতে শুরু করা যায় তাহলে যাত্রী পরিবহণে বিপ্লব ঘটবে বলেই মনে করা হচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications