Yogi Adityanath: শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের শিবপুজো, গোরক্ষনাথ মন্দিরে যোগী আদিত্যনাথ
শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে শিবের পুজো করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশের গোরক্ষনাথ মন্দিরে তিনি পুজো করেন। শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয়ে থাকে। এই সময় প্রতি সোমবারে শিবের পুজো করেন ভক্তরা।
সেকারণে শ্রাবন মাসে প্রতি সোমবারে শিবের মাথায় জল ঢালার প্রচলন রয়েছে। সেকারণেই বারাণসী, প্রয়াগরাজ থেকে শুরু বিভিন্ন শিব তীর্থে ভিড় করেন পুন্যার্থীরা। এই সময় অমরনাথ যাত্রা হয়ে থাকে। প্রতিবছর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শিবের পুজো করেন। প্রতি সোমবারেই শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢেলে পুজো করেন তিনি। এবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে পুজো করেন তিনি।

শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে প্রয়াগে ভিড় করেছিলেন অসংখ্য পুন্যার্থী। তাঁরা সঙ্গমে স্নান করে সোমবাতি অমাবস্যায় পুজো জেন। গঙ্গা-যমুনা এবং সরস্বতীর সঙ্গম হয়েছে প্রয়াগরাজে। অনেকে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে পুজো দেন। গঙ্গা থেকে জল নিয়ে গিয়ে শিবের মাথায় জল ঢেলে পুজো দেন তাঁরা।












Click it and Unblock the Notifications