বুন্দেলখণ্ডকে নিয়ে নতুন প্রতিশ্রুতি, কী বললেন যোগী আদিত্যনাথ
বুন্দলখণ্ডকে ভূস্বর্গে পরিণত করার প্রতিশ্রুতি দিলেন যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, খুব শীঘ্রই বুন্দেলখণ্ড উন্নয়নের শীর্ষে পৌঁছে যাবে। আগামী ৪ মাসের মধ্যে সেখানে ঘরে ঘরে পানীয় জলের ট্যাপ পৌঁছে যাবে। পুরসভা ভোটের প্রচারে বান্দায় এসে এমনই প্রতিশ্রুতি দিয়েছেন যোগী আদিত্যনাথ।
তিনি বলেছেন গতবার এসে বান্দায় মহারাণা প্রতাপের মূর্তি উন্মোচন করেছিলেন তিনি। বহু বছর ধরে যা অসম্পূর্ণ অবস্থায় পড়ে ছিল। এদিন যোগী আদিত্যনাথ বলেছেন ২০১৭ সালের আগে এখানে উন্নয়ন বলে কিছু ছিল না। কর্মসংস্থান থেকে পানীয়জন কোনও কিছুর সুবিধাই এখানকার মানুষ পেতেন না। বুন্দেলখণ্ডে দাপিয়ে বেড়াত মাফিয়ারা। সেই মাফিয়ারাজ নির্মূল করা সম্ভব হয়েছে বুন্দেলখণ্ড থেকে।

রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে উন্নয়ন শুরু হয়েছে। কৃষি-শিল্প থেকে আইনশৃঙ্খলা সবক্ষেত্রে পরিবর্তন এসেছে। এখন রাজ্যের মেয়েরা নিরাপদে বাড়ির বাইরে বেরোতে পারেন। মাফিয়া-গুণ্ডাদের আতঙ্কে তাঁদের ঘরে সিঁধিয়ে থাকতে হয়না। রাজ্যে আর অপরাধীদের কোনও জায়গা নেই।
রাজ্যে এখন উন্নয়নের জোয়ার বইছে বলে দাবি করেছেন যোগী আদিত্যনাথ। সমাজবাদী পার্টিকে তীব্র নিশানা করেছেন যোগী আদিত্যনাথ। রাজ্যের উন্নয়নে কোনও খামতি তিনি রাখবেন না। ইতিমধ্যেই সেই উন্নয়ন যজ্ঞ শুরু হয়ে গিয়েছে বলে বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ। তার জন্য পুরনির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়েছেন যোগী।

দ্বিতীয় দফার পুরনির্বাচনের প্রচার চালাচ্ছেন যোগী আদিত্যনাথ। একাধিক জায়গায় দলীয় প্রার্থীদের প্রচারে গিয়ে উন্নয়নের স্বার্থে ভোট দেওয়ার কথা বলেছেন যোগী আদিত্যনাথ। তিনি রাজ্যবাসীর কাছে নতুন উত্তর প্রদেশ গড়ার ডাক দিয়েছেন। যেটা একমাত্র বিজেপি সরকার করতে পারেন বলে বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ।












Click it and Unblock the Notifications