Yogi Adityanath: সরকার চিকিৎসার খরচ বহন করবে! বড় ঘোষণা যোগীর

Yogi Adityanath: সবসময় মানুষের মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করেছেন! আর তাই কখনও সাধারণ মানুষের সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। কখনও আবার 'জনতা দর্শনে' বসে মানুষের অভাব-অভিযোগের কথা শোনার চেষ্টা করেছেন। তেমনই সোমবার বেশ কিছু মানুষের কথা শোনেন যোগী। যারা বিভিন্ন রোগের চিকিত্সার জন্য আর্থিক সাহায্য চান সরকারের কাছে। আর তাঁদের যোগীর (Yogi Adityanath) আশ্বাস, সরকার চিকিত্সার ব্যয় বহন করবে।

গোরখনাথ মন্দিরে এদিন প্রায় ৩০০ জনের সঙ্গে দেখা করেন যোগী আদিত্যানাথ (Yogi Adityanath)। কথা শোনেন মানুষের। আর এরপরেই আধিকারিকদের যোগীর নির্দেশ, মানুষের সঙ্গে কথা বলে দ্রুত একটি খরচের তালিকা তৈরি করতে হবে। এবং তা সংশ্লিষ্ট দফতরে পাঠানোর কথাও বলেন যোগী (Yogi Adityanath)। আর সেই মতো তহবিল তৈরি হবে। শুধু তাই নয়, আধিকারিকদের যোগী (Yogi Adityanath)জানান, মানুষের সমস্যা গুরুত্ব, সংবেদনশীলতা ও মনোযোগ দিতে শুনতে হবে। আর তা শুনে সময়ের মধ্যে মোকাবিলা করতে হবে এবং সমাধান করতে হবে বলেও এদিন জানান যোগী।

Yogi Adityanath

তাঁর কথায়, সরকার প্রত্যেকটি সমস্যার কার্যকর সমাধান নিশ্চিত করবে। এক্ষেত্রে সরকারি কোনও গাফিলতি গ্রাহ্য হবে না বলেই স্পষ্ট বার্তা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর (Yogi Adityanath)। অন্যদিকে সাধারণ মানুষকে আশ্বাস দিয়ে তিনি বলেন, উত্তরপ্রদেশের কোনও মানুষের সঙ্গে অন্যায় হবে না।

সবাই সমান অধিকার এবং প্রকল্পের সুবিধা পাবে বলেও আধিকারিকদের নির্দেশ। অন্যদিকে যোগী (Yogi Adityanath) জানান, জমি এবং সম্পত্তি দখল নিয়ে আধিকারিকদের কড়া হতে হবে। কেউ যদি অন্যায় ভাবে কোনও এই ধরনের ঘটনা ঘটায় তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে পুলিশ প্রশাসনকেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন যোগী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+