মহাকুম্ভের পদপিষ্টের ঘটনায় বিরোধীদের কটাক্ষকে গুরুত্ব না দিয়েই সাধুদের প্রশংসায় ভরালেন যোগী আদিত্যনাথ
মৌনি অমাবস্যার দুর্ঘটনা থেকে শিক্ষা নিতে চান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বসন্ত পঞ্চমীতেও যাতে অমৃত স্নানের সময় কোনও দুর্ঘটনা না ঘটে বা অতিরিক্ত ভিড় না হয়ে যায়, তাই প্রশাসনকে আগাম সতর্ক থাকতে বললেন যোগী। গত ২৯ জানুয়ারি পদপিষ্টের মত ভয়ঙ্কর ঘটনা ঘটে। আর তার ঠিক ৩ দিনের মাথায় গিয়ে মহাকুম্ভে হাজির হলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কুম্ভ মেলায় পদদলিত হওয়ার ঘটনায় সাধুদের প্রশংসা করেছেন এবং বিরোধী দলগুলোর সমালোচনা করেছেন, যারা এই ঘটনায় বিজেপি সরকারকে আক্রমণ করছে। বুধবার মধ্য রাতে কুম্ভ মেলায় মৌনী অমাবস্যার অমৃত স্নানের সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন প্রাণ হারান। আর শনিবার ঘটনাস্থলে যান যোগী।

এদিন যোগী আদিত্যনাথ সাধুদের সাথে বৈঠক সেরে তারপর বলেন, "আমি অবশ্যই সাধু ও দ্রষ্টাদের প্রশংসা করতে চাই যে কীভাবে তারা এই ভয়ঙ্কর সময় সংযমের সাথে কাজ করেছেন। পরিবারে কেউ সমস্যায় পড়লে যেভাবে প্রবীণরা ধৈর্য ধরে, ঠিক সেভাবেই সাধুরা পরিস্থিতি সামলেছেন"।
তিনি আরও বলেন, "সনাতন ধর্মের কিছু বিরোধী সাধুদের ধৈর্য পরীক্ষা করতে চেয়েছিল, যাতে এই ইস্যুটি আন্তর্জাতিকভাবে ভারতের জন্য বিব্রতকর হয়ে ওঠে। কিন্তু সাধুরা তাদের ধর্মীয় দায়িত্ব পালন করেছেন এবং মহা কুম্ভ নির্বিঘ্নে চালিয়ে যেতে সাহায্য করেছেন"।
যোগী আদিত্যনাথ জানান, ১৩টি আখড়ার সাধুরা পদদলিত হওয়ার পরে দ্রুত স্নান স্থগিত করে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেন। অনেক সাধু জনসাধারণের কাছে আহ্বান জানান "আতঙ্কিত না হয়ে শুধুমাত্র গঙ্গায় ডুব দেওয়ার" জন্য।
যোগী আদিত্যনাথ এও জানান, "গত ১৯ দিনে প্রায় ৩২ কোটি ভক্ত কুম্ভ মেলা পরিদর্শন করেছেন। যারা কুম্ভে এসেছেন, তারা সনাতন ধর্মের মহিমা ও তার শাশ্বত সত্যের প্রশংসা করছেন। এটি কোনও ব্যক্তিগত আদর্শ নয়, বরং চিরন্তন মানবতার প্রশংসা"।
অবশ্য এই প্রসঙ্গে বিরোধীদের বক্তব্য, বিশেষ করে সমাজবাদী পার্টির (এসপি) শীর্ষ নেতৃত্বদের বক্তব্য, পদদলিত হওয়ার ঘটনায় যোগী সরকার সত্য গোপন করছে এবং সরকার মৃত্যুর প্রকৃত সংখ্যাও লুকিয়ে যাচ্ছে। আর সেই জন্যেই যোগী সাধুদের প্রশংসা করে বিষয়টি মুখ ঘুরিয়ে দিচ্ছেন। তবে বিরোধীদের এই মন্তব্যকে গুরুত্ব দিচ্ছেন না যোগী আদিত্যনাথ।












Click it and Unblock the Notifications