উত্তর প্রদেশ দেশের অর্থনীতির সুপার পাওয়ার! কৃষকদের তারিফ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের

রাজ্যের কৃষকদের প্রশংসা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। তিনি বলেছেন, কৃষকদের কঠোর পরিশ্রমের ফলে দেশের অর্থনীতিতে সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত উত্তর প্রদেশ। তিনি প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্পের অধীনে কৃষকদের তালিকাভুক্তি ও যাচাইকরণের জন্য মেগা প্রচার অভিযান শুরুর অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এই প্রচার অভিযান যথেষ্টই তাৎপর্যপূর্ণ। একদিকে এই প্রচারে যেমন কৃষকদের আকৃষ্ট করার পরিকল্পনা নেওয়া হয়েছে, অন্যদিকে কৃষকদের সুবিধা দানকারী প্রকল্প সেগুলি নিয়ে ওঠা সমস্যার সমাধানের জন্য এই প্রচারাভিযানকে ব্যবহার করা হবে।

উত্তর প্রদেশ দেশের অর্থনীতির সুপার পাওয়ার! কৃষকদের তারিফ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের

মুখ্যমন্ত্রী বলেছেন, ইতিহাসে প্রথমবার গত নয় বছরে কৃষক ও শ্রমিকরা সরকারের অ্যাজেন্ডা হয়ে উঠেছে। তিনি বলেছেন, কৃষকরা কোনও জাত বা ধর্মের প্রতিনিধিত্ব করে না। তাঁরা তাঁদের পরিশ্রম দিয়ে সমাজের চাহিদা পূরণ করে। তাঁরাই দেশ ও বিশ্বের খাওয়ানোর ব্যবস্থা করে।

সাধারণভাবে আধার সংযুক্তির মাধ্যমে যোগ্য কৃষকদের নথিভুক্ত করতেই এই প্রচারাভিযান। এর আগে কিছু এমন মানুষের কাছে এই সুবিধা পৌঁছে গিয়েছিল, যাঁরা এর উপযুক্ত নন বলে অভিযোগ উঠছিল। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেছেন, এই প্রচারাভিযান কৃষকদের থেকে আসা অভিযোগুলির সমাধান করবে।

উত্তর প্রদেশ দেশের অর্থনীতির সুপার পাওয়ার! কৃষকদের তারিফ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের

মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেছেন, ১০ জুনের পরে উত্তর প্রদেশের কোনও কৃষক ওই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করবেন না। তিনি জানিয়েছেন, উত্তর প্রদেশে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্পে ২.৬৩ কোটি কৃষকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রকল্পের অধীনে রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫৫,৮০০ কোটি টাকা দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রযুক্তিকে শুধুমাত্র দুর্নীতি দমনের জন্য নয়, গরিবদের সরকারি প্রকল্পের সুবিধা দিতে ব্যবহার করা যেতে পারে। তিনি বলেছেন, রাজ্যের ৫৫ হাজার গ্রাম পঞ্চায়েতে প্রচার শুরু করা হচ্ছে। পোস্ট অফিস, কৃষি ও রাজস্ব বিভাগের কর্মীরা প্রতিটি গ্রামে যোগ্য কৃষকদের প্রকল্পের সঙ্গে যুক্ত করতে প্রচারে যোগ দেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+