Yogi Adityanath: রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের বার্তা যোগীর, পুলিশের কাজের প্রশংসা মুখ্যমন্ত্রীর
উত্তর প্রদেশের আইন শৃঙ্খলা রক্ষায় কড়া যোগী প্রশাসন। এই কাজে পুলিশের ভূমিকার প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বার্তা দিয়েছেন, রাজ্যের পুলিশ প্রশাসন যেভাবে কাজ করছে তা প্রশংসার যোগ্য বলে জানিয়েছেন তিনি।
যোগী আদিত্যনাথ বলেছেন, যেভাবে পুলিশ প্রশাসন কাজ করছে তা প্রশংসনীয় বলে বার্তা দিয়েছেন তিনি। রাজ্যের উন্নয়নে আইন শৃঙ্খলা রক্ষার কথা বারবার বলেছেন যোগী আদিত্যনাথ। তিনি বার্তা দিয়েছেন পুলিশ যে ভাবে কাজ করছে তাতে বোঝা যাচ্ছে রাজ্যের পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে।

গত ৬ বছর ধরে রাজ্যের আইন শৃঙ্খলার উন্নয়নে রাজ্য সরকার একাধিক কাজ করেছে। পুলিশ প্রশাসন কড়া হাতে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে চলেছে। রাজ্যের মহিলারা নিরাপদে বাড়ি থেকে বেরোতে পারছেন। আগে উত্তর প্রদেশের কোথাও নারীরা সুরক্ষিত ছিলেন না। কুম্ভ মেলার মতো বড় অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করা গিয়েছে। এমনকী ২০১৯-র লোকসভা ভোট, ২০২১-র পঞ্চায়েত নির্বাচন এবং ২০২২ সালের বিধানসভা নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন করা গিয়েছে।
রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে অনেক পুলিশকর্মী প্রাণ দিয়েছেন। তাঁদের এই আত্মবলিদান কিছুতেই বৃথা যাবে না বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ। রাজ্য পুলিশের উন্নয়নে যোগী সরকার কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন বলে জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছেন আইন রক্ষা করতে গিয়ে যে পুলিশকর্মীরা প্রাণ দিয়েছেন সরকার তাঁদের পরিবারের পাশে আছে। এবং তাঁদের পরিবারকে সবরকম সাহায্য তাঁরা করছেন।












Click it and Unblock the Notifications