তাজমহলের যোগী 'লাভ', ড্যামেজ কন্ট্রোলে এ কী করলেন মুখ্যমন্ত্রী
তাজমহলের সামনে দাঁড়িয়ে বিদেশিনীর সঙ্গে ছবি তুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাজমহলের সামনে দাঁড়িয়ে কীভাবে ছবি তোলেন তা দেখার অপেক্ষায় ছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী অখিলেশ যাদব। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। ছবি তুললেন যোগীজি। তাও আবার বিদেশিনীর সঙ্গে।

এই প্রথম উত্তরপ্রদেশের কোনও বিজেপি-র মুখ্যমন্ত্রী তাজমহল ঘুরে দেখলেন। এর আগে কল্য়াণ সিং বা রাজনাথ সিং কেউই তাজমহলে যাওয়ার 'দুঃসাহস' দেখাতে পারেননি। সে বিতর্কে জল ঢালতেই হোক বা ড্যামেজ কন্ট্রোল করতেই হোক, যোগীজি শেষমেষ তাজমহল পৌঁছলেন। রীতিমত পোজ দিয়ে ছবি তুললেন পর্যটকদের সঙ্গে।
এদিন আদিত্যনাথের সঙ্গে ছিলেন প্রায় শপাঁচেক বিজেপি সদস্য। তাজমহলের সামনে ঝাড়ু দিয়ে স্বচ্ছ্বতা অভিযানেও সামিল হলেন তিনি।

বিজেপি বিধায়ক সঙ্গীত সোম বলেছিলেন, তাজমহল ভারতীয় সংস্কৃতির কলঙ্ক। জবাবে এদিন ফের যোগী আদিত্যনাথ জানিয়ে দিলেন, তাজমহল কয়েক হাজার ভারতীয় শ্রমিকের রক্ত ও ঘাম দিয়ে তৈরি। এই স্মৃতিসৌধকে সংরক্ষণ করার দায়িত্ব উত্তরপ্রদেশ সরকারের কাঁধে।












Click it and Unblock the Notifications