Jammu and Kashmir Assembly Election 2024: পাক অধিকৃত কাশ্মীর দখল করবে ভারত! কবে? জানালেন যোগী

Jammu and Kashmir Assembly Election 2024: জম্মু-কাশ্মীরের ক্ষমতায় ফিরলেই পাক অধিকৃত কাশ্মীর (PoK) ভারতের দখলে আসবে। কার্যত বিস্ফোরক দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সামনেই শেষ এবং তৃতীয় দফার নির্বাচন রয়েছে জম্মু ও কাশ্মীরে বিধানসভায় (Jammu and Kashmir Assembly Election 2024)। আর তা ঘিরে চড়ছে পারদ। আর এর মধ্যেই যোগীর দাবি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

Yogi adityanath

জম্মুর আরএস পুরা এলাকায় বিজেপির নির্বাচনী সভায় যোগ দেন যোগী আদিত্যনাথ (UP CM)। আর সেই প্রকাশ্য মঞ্চ থেকে একদিনে পাকিস্তানকে হুমকি দেন, PoK দখলের কথাও শোনা যায়। যোগী বলেন, পাক অধিকৃত কাশ্মীর জম্মু-কাশ্মীরের অংশ। জম্মু-কাশ্মীরের ক্ষমতায় বিজেপি আসসর পরেই পাক অধিকৃত কাশ্মীর (PoK) ভারতের দখলে নিয়ে আসার কাজ শুরু হবে। আর তা সময়ের অপেক্ষা বলেও দাবি করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, একদিকে ভারত, অন্যদিকে পাকিস্তান। সেখানের অবস্থা আজ সবাই দেখতে পাচ্ছে। কার্যত দেউলিয়া হয়ে গিয়েছে। মানুষে বিক্ষোভ দেখাচ্ছে। নিজেদের সামাল দিতে হিমশিম অবস্থা। এমনকি পাক অধিকৃত কাশ্মীর (PoK) আলাদা হওয়ার দাবি জানাচ্ছে। এমনকি জম্মু-কাশ্মীরের নির্বাচনে সেখানকার মানুষ যোগ দেওয়ার দাবি জানাচ্ছে বলেও মন্তব্য করেন যোগী আদিত্যনাথ। এই প্রসঙ্গে বালুচিস্তানের প্রসঙ্গ তোলেন।

যোগীর দাবি, বালুচিস্তানের মানুষ বলছেন পাকিস্তানের সঙ্গে আমাদের কেমেস্ট্রি মেলে না। কারণ পাকিস্তান মানবতার শত্রু, মানবতার ক্যান্সার। এই ক্যান্সার থেকে পৃথিবীকে মুক্ত করার ডাক সেখানকার মানুষ দিচ্ছে বলেও জম্মু-কাশ্মীরে দাঁড়িয়ে মন্তব্য করেন বিজেপি নেতা। বলে রাখা প্রয়োজন, গত লকসভা নির্বাচনের প্রচারে কার্যত স্পর্শকাতর বিষয়টিকে ইস্যু করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বিজেপির কথা অনুযায়ী ৪০০ আসন পেলেই পাক অধিকৃত কাশ্মীর ভারত দখল করবে বলেও দাবি করেছিলেন তিনি।

যদিও তা সম্ভব হয়নি। ৪০০ আসনের অনেক আগেই থেমে গিয়েছে বিজেপির বিজয় রথ! এই অবস্থায় এবার জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনে ফের একবার POK তাসকে হাতিয়ার করলেন যোগী আদিত্যনাথ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+