Yogi Adityanath: সেজে উঠছে রাজ্য, আরও ২টি এক্সপ্রেসওয়ের অনুমোদন দিলেন যোগী আদিত্যনাথ

উত্তর প্রদেশের উন্নয়নে তৎপর যোগী সরকার। বিশেষ করে রাজ্যের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে তৎপর হয়েছেন যোগী। সেকারণে রাজ্যে আরও দুটি এক্সপ্রেসওয়ে তৈরির অনুমোদন দিয়েছেন তিনি। যোগী এদিনে বলেেছন প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাজ্যে যোগী সরকারের একাধিক উন্নয়নের কাজ করেছে। তার মধ্যে অন্যতম সড়ক উন্নয়ন।

যোগী সরকার ৬ বছরে রাজ্যের সড়ক পরিষেবার যে উন্নয়ন করেছেন তার ফল পাচ্ছেন রাজ্যের মানুষ।এর আগে উত্তরপ্রদেশের মানুষ এই পরিষেবা কখনও পায়নি বলে দাবি করেছেন তিনি। পূর্বাচল এক্সপ্রেসওয়ে, বু্ন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে নামে দুটি এক্সপ্রেসওয়ে তৈরির অনুমোদন দিযেছে যোগী সরকার।

Yogi Adityanath

এর আগে উত্তর প্রদেশে গঙ্গা এক্সপ্রেসওয়ে, বালিয়া লিঙ্ক, গোরক্ষপুর লিঙ্ক এক্সপ্রেসওয়ে। আর কয়েকদিনের মধ্যেই সেই এক্সপ্রেসওয়েগুলির কাজ প্রায় শেষের পথে। আগ্রা লখনউ এক্সপ্রেস ওয়ে এবং বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের সঙ্গে যোগাযোগ তৈরির জন্য এই লিঙ্ক এক্সপ্রেসওয়ের প্রয়োজন। ৬০ কিলোমিটার দীর্ঘ হবে সেই এক্সপ্রেসওয়ে।

যোগী আদিত্যনাথ বলেছিলেন ফারুকাবাদ জেলার সঙ্গে গঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ রক্ষার জন্য একটি সড়ক তৈরি করা জরুরি। যোগী জানিয়েছেন খুব শীঘ্রই বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েকে সোলার এক্সপ্রেসওয়েতে পরিণত করা হবে। তার কাজ চলছে। এর পরে ধাপে ধাপে পূর্বাচল এক্সপ্রেসওয়ের উন্নয়নেও কাজ করা হবে বলে জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। এছাড়াও চিত্রকূট এক্সপ্রেস ওয়ে নিয়েও ভাবনাচিন্তা করা হচ্ছে।

চার লেনের চিত্রকূট এক্সপ্রেসওয়ে তৈরি হবে ১৪ কিলোমিটার। সেটা যতদ্রুত সম্ভব তৈরি করার পরিকল্পনা চলছে। গঙ্গা এক্সপ্রেসওয়ের পাশাপাশি ১১টি বাণিজ্যিক করিডোর তৈরি করা হবে। রাজ্যে শিল্প আনতে যে সড়ক পরিষেবার উন্নয়ন জরুরি সেটা বুঝতে পেরেই সড়ক পরিষেবার উন্নয়নে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+