Yogi Adityanath: শ্রাবণ মাসের ষষ্ঠ সোমবার, গোরক্ষনাথ মন্দিরে রুদ্রাভিষেক যোগী আদিত্যনাথের
শ্রাবণ মাসের আজ ষষ্ঠ সোমবার। সেই উপলক্ষ্যে গোরক্ষনাথ মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। সেখানে হাজির ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি আজ মহাদেবের রুদ্রাভিষেক করেন।
শ্রাবণ মাসকে পবিত্র মাস বলে মনে করে হিন্দুরা। এই মাসকে শিবের মাস বলা হয়। এই সময় শিবের পুজো করলে মনোবাঞ্ছা পূর্ণ হয়। সেকারণে ঘরে ঘরে এই সময় মহাদেবের পুজো হয়ে থাকে। একাধিক শিবতীর্থে জল ঢালতে যান পূন্যার্থীরা। গোরক্ষনাথ মন্দিরেও অসংখ্য ভক্ত সমাগম হয়।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শিবভক্ত। গোটা শ্রাবণমাস জুড়েই তিনি রাজ্যের কোনও না কোনও শিবমন্দিরে পুজো দিয়েছেন। কখনও বারাণসীতে গিয়ে পুজো দিয়েছেন আবার কখনও গোরক্ষপুরে শিবের পুজো করেছেন। এই বছরে শ্রাবণ মাস অনেকটা বড় ৪ জুলাই থেকে শুরু হয়েছে ৩১ অগাস্ট গিয়ে শেষ হবে।
এই সময় অনেকেই সংযম পালন করে থাকেন। গোটা দেশে শিব তীর্থ গুলিতে ভিড় করেন পূন্যার্থীরা। গঙ্গা থেকে জল নিয়ে গিয়ে শিবের মাথায় ঢালেন তঁারা। উত্তরপ্রদেশের একাধিক শিবতীর্থ রয়েছে। সেখানে পূন্যার্থীদের সমাগমে যাতে কোনও অসুূবিধা না হয় সেদিকে নজর রাখার জন্য পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।












Click it and Unblock the Notifications