Yogi Adityanath: বন্দেভারত এক্সপ্রেসের জন্য যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানালেন রাজ্যের মানুষ
গোরক্ষপুর থেকে চালু হয়েছে বন্দেভারত এক্সপ্রেস। ভারতের সেমি বুলেট ট্রেন। প্রথম সফরেই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এর জন্য ধন্যবাদ জানাতে চান বললেন যাত্রীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে বন্দে ভারত এক্সপ্রেস।
গোরক্ষপুর থেকে লখনউ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রেন রুট। প্রতিদিনই অসংখ্য যাত্রী গোরক্ষপুর থেকে লখনউ যান। বন্দেভারত এক্সপ্রেস চালু হওয়ায় সবচেয়ে বেসি লাভবান হয়েছেন তাঁরা। সেকারণেই উদ্বোধনের পরে প্রথম বন্দেভারত এক্সপ্রেসে সফর করার সময় যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানাতে চান বলে জানিয়েছেন এক যাত্রী। তিনি জানিয়েছেন লখনউ থেকে গোরক্ষপুর পর্যন্ত বন্দেভারত এক্সপ্রেস অত্যন্ত জরুরি ছিল।

প্রথমবার গোরক্ষপুর থেকে বন্দেভারত এক্সপ্রেসে চেপে যাত্রীরা তাঁদের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন। তাঁরা বলেছেন একেবারে বিমানের মতো এই ট্রেনের সব সুযোগ সুবিধা। বন্দেভারত এক্সপ্রেসের মতো ট্রেন চালু করে মোদী সরকার দেশবাসীকে অনেকটাই এগিয়ে দিয়েছেন। তবে ভাড়াটা আরেকটু কম করা যেত বলে জানিয়েছেন তাঁরা। মাত্র চার ঘণ্টার মধ্যে গোরক্ষপুর থেকে লখনউ পৌঁছে যাওয়া যাচ্ছে।

গত শুক্রবার যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে বন্দেভারত এক্সপ্রেসের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশেই বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রেন লাইনে বন্দেভারত এক্সপ্রেস চালু করা হচ্ছে। যাত্রী পরিষেবা আরও উন্নত করার প্রচেষ্টা চলছে। সেকারণে বন্দেভারত এক্সপ্রেসের পরিষেবা আরও উন্নত করার প্রচেষ্টা চলছে।












Click it and Unblock the Notifications