জমি মাফিয়াদের মোকাবিলায় উপযুক্ত পাঠ, কড়া হাতে দমনের নির্দেশ যোগী আদিত্যনাথের
গোরক্ষপুর সফরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোরক্ষনাথ মন্দির কমপ্লেক্সের মহন্ত দিগ্বিজয়নাথ স্মৃতি মিলনায়তনের বাইরে ‘জনতা দর্শন’-এ মানুষের সঙ্গে মত বিনিয়ম করেন। তখনই নির্দেশ দেন।
জমি মাফিয়াদের শক্ত হাতে মোকাবিলা করার নির্দেশ দিলেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মঙ্গলবার তাঁর নির্বাচনী কেন্দ্র গোরক্ষপুরে জনতা দর্শন অনুষ্ঠানে যোগ দিয়ে মানুষের কথা শুনেছেন। মানুষের অভিযোগ পেয়ে তিনি তৎক্ষণাৎ পুলিশ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন রাজ্যে জমি মাফিয়াদের উপযুক্ত শিক্ষা দেওয়ার।
গোরক্ষপুর সফরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোরক্ষনাথ মন্দির কমপ্লেক্সের মহন্ত দিগ্বিজয়নাথ স্মৃতি মিলনায়তনের বাইরে 'জনতা দর্শন'-এ মানুষের সঙ্গে মত বিনিয়ম করার সময় তাঁর প্রশাসন ও পুলিশ আধিকারিকদের নির্দেশ দেন যাতে কোনো জমি মাফিয়া কারো জমি দখল না করে। তিনি এই ধরনের সমস্যা শক্ত হাতে মোকাবিলা করা এবংব আইনি উপায়ে শিক্ষা দেওয়ার কথা বলেছেন।

একথা শুধু মুখ বলেই ক্ষান্ত হননি যোগী আদিত্যনাথ। তিনি তাঁর সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশও করেছেন। মুখ্যমন্ত্রী এ ব্যাপারে আধিকারিকদের সতর্কও করে দিয়েছেন। কোনো পক্ষের কোনো অবহেলা তিনি বরদাস্ত করবেন না। এই সংক্রান্ত কোনো অভিযোগ পেলে চটজলদি ব্যবস্থা নিতে হবে। কার্যকরী পদক্ষেপ নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তিবিধানের ব্যবস্থা করতে হবে।
মুখ্যমন্ত্রী এদিন বেশ কিছু মানুষকে আশ্বস্ত করে বলেন, কোনো চিন্তা করবেন না, সরকার আপনার সঙ্গে রয়েছে। আপনার সমস্যাগুলি সমাধানের চেষ্টা করা হবে শীঘ্রই এবং সন্তোষজনক পদক্ষেপই নেওয়া হবে সরকারের তরফে। পারস্পরিক জমি বিবাদের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যৌগী আদিত্যনাথ কাউন্সেলিং করে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
যোগী আদিত্যনাথ জানিয়েছেন, জেলার অভিযোগগুলি জেলার সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে পাঠাতে হবে। জনতা দর্শনে রাজস্ব সংক্রান্ত অভিযোগের বিষয়ে সহসিলগুলিতে জমি পরিমাপ ও রাজস্ব সংক্রান্ত বিষয়গুলি নিষ্পত্তি করার জন্য অফিসারদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, যেখান প্রয়োজন, সেখানে পুলিশ বাহিনীকেএ সঙ্গে নিতে হবে।
জমি মাফিয়া ও রাজস্ব সংক্রান্ত অভিযোগ ছাড়াও এদিন সাধারণ মানুষের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর দরবারে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রার্থনা করা হয়। যোগী আদিত্যনাথ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, অগ্রাদিকারের ভিত্তিতে চিকিৎসার ব্যয় নির্ণয়ের প্রক্রিয়া সম্পন্ন করে সরকারের কাছে পাঠাতে হবে। তিনি বলেন. চিকিৎসার জন্য অর্থের অভাব ঘোচানোই তাঁর লক্ষ্য।
যোগী আদিত্যনাথ এদিন জনতা দরশন অনুষ্ঠানে মায়ের সঙ্গে আসা শিশুদের প্রতি তাঁর ভালোবাসা ব্যক্ত করেছেন। তিনি শিশুদের জন্য আশীর্বাদের পাশাপাোশি চকোলেট উপহার দিয়েছেন। সোমবার তিনি তাঁর নির্বাচনী কেন্দ্র গোরক্ষপুরে জহ্গল কাউরিয়া এবং চারগাঁও কমিউনিটি হেলথ সেন্টারে নবনির্মিত পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটের উদ্বোধন করেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications