খারাপ পারফরম্যান্স! আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে জনগণের সঙ্গে কথা বলেন, তাঁদের অভাব-অভিযোগ শোনার চেষ্টা করেন। সেই মতো তিনি আধিকারিকদের বলেছিলেন, প্রতিদিন অন্তত একঘন্টা করে জনগণের অভিযোগ শুনতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রেই তা হয়নি। যে কারণে মুখ্যমন্ত্রী ব্লক, তহশিল এবং থানা পর্যায়ের আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ব্লক, তহশিল এবং থানা পর্যায়ে যেখানে সামগ্রিক কর্মকাণ্ডে কোনও উন্নতি হয়নি, সেইরকম জেলায় একেবারে উঁচু থেকে নিচ পর্যন্ত অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

খারাপ পারফরম্যান্স! আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী জনগণের অভিযোগ শুনে তার প্রতিকারের জন্য নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেছেন, যেসব অভিযোগ তাঁর কাছে আসছে, তার সবই আধিকারিকদের কার্যকলাপ নিয়ে।

বিভাগীয় কমিশনার এবং জেলা শাসকদের যোগী আদিত্যনাথ বলেছেন, তাঁদের অফিসগুলিতে প্রতিদিন একঘন্টা করে জনগণের অভিযোগের শুনানির প্রয়োজন। এব্যাপারে প্রচারাভিযান দিয়ে সপ্তাহের কাজ শুরু করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

খারাপ পারফরম্যান্স! আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের

মুখ্যমন্ত্রী বলেছেন, সরকারি আধিকারিকদের একটি সুসংগঠিত প্রক্রিয়া তৈরি করা উচিত। পাশাপাশি যোগ্যতার ভিত্তিতে অভিযোগের নিষ্পত্তি করা উচিত। মুখ্যমন্ত্রী বলেছেন, এই স্তরগুলিতে অভিযোগের নিষ্পত্তিতে দেরি হওয়ার কারণে সেই সব জায়গায় আইনশৃঙ্খলাজনিক সমস্যা তৈরি হয়। এব্যাপারে ব্লক, তহশিল এবং থানা স্তরের আধিকারিকদের দায়িত্ব নির্ধারণ করতে হবে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি বলেছেন, জেলাশাসক ও জেলা পুলিশ প্রধানদের নিয়মিত বিষয়গুলিতে নজরদারি করতে হবে। এছাড়াও জেলা সদরে যাঁরা কাজ করছে, তাঁদেরকে নিচুতলার দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+