নিয়োগ দুর্নীতি আর ভুয়ো ডিগ্রি কাণ্ড রুখতে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত যোগী আদিত্যনাথের
রাজ্যে দুর্নীতি নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপের নির্দেশ যোগী আদিত্যনাথে। নিয়োগ দুর্নীতির পাশাপাশি ভুয়ো িডগ্রি নিয়েও কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অফিসারদের সঙ্গে বৈঠক করে কড়া নির্দেশ দিয়েছেন তিনি।
নিয়োগ দুর্নীতি এবং ভুয়ো মার্কশিট চক্র রুখতে ইতিমধ্যেই সিট গঠন করেছে যোগী সরকার। সিটকে এর উপরে নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি। সিটের অফিসারদের সঙ্গে বৈঠক করে এই ক্ষেত্রে দুর্নীতি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ করা যায় তার ব্লু প্রিন্ট তৈরি করে ফেলেছেন তিনি।

গত ৫ বছরে সিট একাধিক অর্থনৈতিক ক্ষেত্রের অপরাধ দমনে সক্রিয় ভূমিকা নিয়েছে। এবার নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে ভুয়ো মার্কশিট এবং ডিগ্রি চক্র নিয়েও কাজ করবে তারা এমনই পরিকল্পনা করেছেন যোগী আদিত্যনাথ। সিস্টেমের মধ্যে কোথায় কোথায় দুর্নীতি রয়েছে সেটাও খুঁজে বের করা হবে।

সিটের কাজের প্রশংসা করেছেন যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন গত কয়েক বছরে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছে সিট। ২০০৭ থেকে ২০১৬ পর্যন্ত মাত্র ৪১টি মামলার নিষ্পত্তি করেছে সিট। ২০১৭ থেকে কাজের গতি বদলে গিয়েছিল সিটের। মাত্র ২৮ মাসে ৪২টি অভিযোগের কিনারা করেছে তারা। ৩৫১ জনের বিরুদ্ধে পদক্ষেপ করতে পেরেছে সরকার। ১০০২ জন শাস্তিও পেয়েছে।












Click it and Unblock the Notifications