Yogi Adityanath: বিদ্যুৎ চুরি নিয়ে বড় সিদ্ধান্ত যোগী আদিত্যনাথের, কী নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী
যোগী আদিত্যনাথ বিদ্যুৎ চুরি রুখতে কড়া পদক্ষেপ নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সঙ্গে বিদ্যুতের ভোল্টেজ যাতে ঠিকঠাক থাকে তা নিয়েও নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। রাজ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিয়ে আগেও কড়া নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।
তিনি বলেছেন উত্তর প্রদেশে যে সব বাড়িতে লো ভোল্ডেজের বিদ্যুৎ সংযোগ রয়েছে। তাঁরা অবিলম্বে বিদ্যুৎ দফতরে আবেদন করলে সঙ্গে সঙ্গে যেন সেখানে হাই ভোল্ডেজ কানেকশন দেওয়া হয় তার নির্দেশ িদয়েছেন যোগী আদিত্যনাথ। সেই সঙ্গে বিদ্যুৎ চুরি রুখতেও কড়া নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।

রাজ্যে বিদ্যুৎ পরিষেবা ঘরে ঘরে পৌঁছে দিতে প্রচেষ্টা চালাচ্ছে যোগী সরকার। বিশেষ গ্রামীণ এলাকায় বিদ্যুৎ পরিষেবা পর্যাপ্ত করার টার্গেট নেওয়া হয়েেছ। সেই সঙ্গে ভোল্টেজ সমস্যা দূর করতেও তৎপর হয়েছে যোগী সরকার। সেকারণে আধিকারীকদের কড়া নির্দেশ দিয়েছেন তিনি। কোনও ভাবেই যেন বিদ্যুৎ চুরিতে অভিযুক্তদের রেয়াত না করা হয় কড়া নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।
কয়েকদিন আগে রাজ্যে লোডশেডিং নিয়েও বিদ্যুৎ দফতরের আধিকারীকদের কড়া নির্দেশ দিয়েছিলেন যোগী আদিত্যনাথ। বিজলি মিত্র নামে একটি পোর্টাল চালু করা হয়েছে। সেখানে বিদ্যুৎ চুরি নিয়ে যেকেউ অভিযোগ জানাতে পারেন বলে জানানো হয়েছে। যাঁরা খবর দেবেন তাঁদের পরিচয় গোপন রাখা হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications