Yogi Adityanath: দেওরিয়ায় গণপিটুনিতে মৃত পরিবারের পাশে যোগী আদিত্যনাথ
উত্তর প্রদেশের দেওরিয়ায় গণপিটুনিতে মৃত্যুর ঘটনা নিয়ে একের পর এক কড়া নির্দেশ দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি আধিকারীকদের কড়া নির্দেশ দিয়েছেন। যাঁরা এই ঘটনায় জড়িত তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে।
জমি সংক্রান্ত বিবাদের জেরে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত আধিকারিকদের সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন তিনি। গত ২ অক্টোবর ঘটনাটি ঘটেছিল এবং একই পরিবারের ৫ জনকে পিটিয়ে খুন করা হয়। এই ঘটনায় এলাকার কোনও প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনার কথা জানার সঙ্গে সঙ্গে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সাব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং রুদ্রপুরের এরিয়া অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সাব কালেক্টর রাম প্রকাশ, ওম প্রকাশ, ধ্রুব শুক্লা এবং সঞ্জীব কুমার উপাধ্যায়ের বিরুদ্ধে।
অভিযোগ আধিকারীকরা বারবার অভিযোগ পেয়েও কোনও পদক্ষেপ করেনি সেই কারণেই এই ঘটনা ঘটেছে। তার পরেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুরো ঘটনায় হস্তক্ষেপ করেন। কতারপরেই একের পর এক আধিকারীকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। গুণ্ডারাজ এবং মাফিয়ারাজ দমনে কড়া নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। পুলিশকেও একের পর এক কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications