Yogi Adityanath: জমি মাফিয়া আর দখলদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ যোগী আদিত্যনাথের
উত্তর প্রদেশে আইন প্রশাসন রক্ষায় আবারও কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন যোগী আদিত্যনাথ। তিনি অফিসারদের কড়া নির্দেশ দিয়েছেন যে কোনওভাবেই যেন জমির দখলদারদের রেয়াত না করা হয়। এক কথায় জমি মাফিয়াদের দমনের কড়া নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
তিনি পুলিশ আধিকারীকদের কড়া নির্দেশ দিয়ে বলেছেন, কোনও গুণ্ডা, মাফিয়া, দুষ্কৃতি যাতে বেআইনি ভাবে জমি দখল করতে না পারে তা সুনিশ্চিত করতে হবে। ফৌজদারী ধারায় তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে। গোরক্ষপুরে জনতা দর্শণ কর্মসূচিতে এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। প্রায় ২২০ জন তাঁদের অভাব অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানাতে এসেছিলেন।

আধিকারিকরা জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের বিভিন্ন জেলা থেকে বাসিন্দারা এসেছিলেন এই জনতার দরবারে। সেখানে তাঁদের অভিযোগ সরাসরি মুখ্যমন্ত্রীকে জানান। সকলের অভিযোগ মন দিয়ে শুনেছেন তিনি। এবং সকলের সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দিয়েছেন যোগী আদিত্যনাথ।
যাঁরা সরকারের কাছ থেকে আর্থিক সাহায্য চেয়েছেন। তাঁদেরও আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং সেটা যাতে দ্রুত তাঁদের কাছে পৌঁছে যায় তার প্রতিশ্রুতিও দিয়েছেন যোগী আদিত্যনাথ। একই সঙ্গে রাজ্যে জমি মাফিয়াদের তাণ্ডব কড়া হাতে দমন করার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।












Click it and Unblock the Notifications