রাজ্যে আইনের শাসন যেন বজায় থাকে, পুলিশকে কড়া নির্দেশ যোগী আদিত্যনাথের
পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পরেই প্রকাশ্যে রাস্তায় গুলি করে খুন করা হয়েছে গ্যাংস্টার ভাইদের। তারপরেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। এই ঘটনার পর রাজ্যের পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।
কোনও ভাবেই যাতে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে না যায় সেদিকে কড়া নজর রাখতে বলেছেন। এই নিয়ে রবিবার রাজেই পুলিশের আধিকারীকদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেেছন তিনি। এই ঘটনায় যাতে সাধারণ মানুষ কোনও গুজবে কান না দেন তার অনুরোধ জানিয়েছেন।

উত্তরপ্রদেশে যোগী ক্ষমতায় আসার পরেই মাফিয়া রাজ দমনে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। একের পর এক গ্যাংস্টারের এনকাউন্টার থেকে শুরু করে তাদের গ্রেফতার করে হেফাজতে নেওয়া। এরকম একাধিক কাজ করে চলেছে যোগীর প্রশাসন। কিন্তু কয়েকদিন আগেই গ্যাংস্টার আতিক আহমেদ এবং তার ভাইকে যেভাবে পুলিশের সামনে গুলি করে হত্যা করা হয়েছে তাতে নড়ে চড়ে বসেছে যোগী প্রশাসন।

ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের বৈঠক ডেকে ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে যোগী আদিত্যনাথ। একটি বিচার বিভাগীয় কমিশন গড়ে দিয়েছেন তিনি। এবং এই ঘটনার পরে যাতে রাজ্যে আইন শৃঙ্খলা বজায় থাকে সেটা নজরে রাখার জন্য পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন তিনি। কীভাবে পুলিশ থাকার পরেও গুলি চালানোর ঘটনা ঘটল তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

অপরাধীদের কোনও ভাবেই রেয়াত করা যাবে না বলে কড়া নির্দেশ দিেয়ছেন যোগী আদিত্যনাথ। এই ঘটনা নিয়ে যাতে কোনও গুজব ছড়িেয় না পড়ে সেদিকে পুলিশকে নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে রাজ্যবাসীকেও অনুরোধ করেছেন তাঁরা যেন এই ঘটনা নিয়ে কোনও রকম গুজবে কান না দেন। বা কোনও রকম উস্কানি মূলক বার্তায় আমোল না দেন। কেউ কোনও রকম গুজব ছড়ালে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আতিক আহমেদ এবং তাঁর ভাইয়ের হত্যাকাণ্ডের ঘটনার পর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বৈঠক করেছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব সঞ্জয় প্রসাদ, ডিজিপি আরকে বিশ্বকর্মা এবং অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ আধিকারীকের সঙ্গে। শনিবার সন্ধেবেলা প্রয়াগ রাজে পুলিশের হেফজতেই গুলি করে হত্যা করা হয়। তারপরেই প্রয়াগরাজে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এলাকায় শান্তি বজায় রাখতে কড়া নির্দেশ যোগী সরকারের।












Click it and Unblock the Notifications