Yogi Adityanath: হাতে আর সময় নেই, দ্রুত উন্নয়নের কাজ শেষ করার নির্দেশ যোগী সরকারের
সেজে উঠছে অযোধ্যা। অযোধ্যায় উন্নয়নের কাজ ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করার ডেডলাইন দেওয়া হয়েছে। তারপরে রাম মন্দিরের উদ্বোধনের প্রস্তুতি। জানুয়ারি মাসের ২৪ তারিখে মেগা ইভেন্ট রয়েছে অযোধ্যায়। সেদিনই লক্ষ জনতা সমাগমে উদ্বোধন হবে রাম মন্দিরের।
সেকারণে রাজ্যের উন্নয়নের কাজ দ্রুত শেষ করতে চাইছেন যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই তিনি আধিকারিকদের কড়া নির্দেশ দিয়েছেন দ্রুত উন্নয়নের কাজ শেষ করার। কোনও ভাবেই কাজে দেরি তিনি বরদাস্ত করবেন না বলে জানিয়ে দিয়েছেন।

রাজ্যের দুঃস্থ এবং বস্তি এলার উন্নয়নের কাজ দ্রুত শেষ করতে বলেছেন তিনি। রাজ্যের একাধিক জায়গায় ২২৯টি উন্নয়নের প্রকল্পের কাজ চলছে। মহারাজগঞ্জ, লালগড়, লখিমপুর খেরি, বাস্তি, কনৌজ, বারাণসী, গোরক্ষপুর, লখনউ, আগ্রা,বারাবাঙ্কি এলাকায় চলছে এই সব উন্নয়নের কাজ।
কয়েক কোটি টাকার প্রকল্পের কাজ চলছে বিভিন্ন জায়গায়। রাজ্যের একাধিক জায়গায় উন্নয়নের কাজের কোনও গাফিলতি দেখতে নারাজ যোগী আদিত্যনাথ। সেকারণে বারবার উন্নয়নের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন।












Click it and Unblock the Notifications