Yogi Adityanath:যোগ্যরা যেন আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে বঞ্চিত না হন, আধিকারিকদের কড়া নির্দেশ যোগীর

আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে এবার কড়া সিদ্ধান্ত নিলেন যোগী সরকার। কোনও ভাবে যাতে কেউ এই পরিষেবা থেকে বঞ্চিত না হন সেকারণে আধিকারীকদের তিনি কড়া নির্দেশ দিয়েছেন। যোগী আদিত্যনাথ বলেছেন, যাঁদের জন্য এই প্রকল্প সেই প্রকল্প থেকে যেন কোনও ভাবেই কেউ বঞ্চিত না হন। সেটা সবার আগে নজরে রাখতে হবে।

মোদী সরকার গত লোকসভা ভোটের আগে আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা করেছিলেন। এতে গরিব মানুষের জন্য সরকারি স্বাস্থ্য পরিষেবায় বিশেষ ছাড় দেওয়া হয়। কাজেই এই সুবিধা পেতে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড করাতে হবে নাগরিকদের।

Yogi Adityanath

এই পরিষেবা থেকে কেউ যাতে বঞ্চিত না হন সেকারণে কড়া নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। গোরক্ষপুরে জনতা দর্শন অনুষ্ঠানে এই নিয়ে যোগীর কাছে একাধিক অভিযোগ এসেছিল। সেখানে প্রায় ৩০০ জন এই নিয়ে যোগীর কাছে নালিশ জানিয়েছিলেন। তারপরেই যোগী আদিত্যনাথ আধিকারীকদের নির্দেশ দেন যেন এই নিয়ে কোনও রকম অনিয়ম তিনি বরদাস্ত করবেন না।

যাঁদের জন্য এই আয়ুষ্মান ভারত প্রকল্প তাঁরা যেন এর সবরকম সুবিধা পান সেটা সুনিশ্চিত করতে হবে। সব সরকারি হাসপাতালে যেন এই সুবিধা তাঁরা পান সেটা জানতে হবে। এবং সবরকম ভাবে তাঁদের এই প্রকল্পের সুবিধা সুনিশ্চিত করতে হবে। লোকসভা ভোটের আগে এই নিয়ে কড়া িনর্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+