Yogi Adityanath: বেঙ্গালুরু, দিল্লি, অযোধ্যায় নতুন গেস্ট হাউজ তৈরির নির্দেশ দিলেন যোগী
সোমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এস্টেট বিভাগের কাজ পর্যালোচনা করার সময় বেঙ্গালুরু, দিল্লি, অযোধ্যা, প্রয়াগরাজে নতুন গেস্ট হাউস তৈরি করার নির্দেশ দিয়েছেন। অন্যান্য রাজ্য থেকে আসা অতিথিদের জন্য গেস্ট হাউজ তৈরি করা প্রয়োজন। যত দ্রুত সম্ভব কোথাও গেস্ট হাউজ করা হবে তার ব্যবস্থা করা।
যোগী আরও বলেন, দিল্লিতে ইউপি ভবন ও ইউপি সদনের পাশাপাশি গুজরাতে দ্বারকায় গেস্ট হাইজ 'ইন্দ্রপ্রস্ত’ থাকার পরেপ সেখানে আরও গেস্ট হাউজের প্রয়োজন আছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, যদি গৌতম বুদ্ধ নগরে ১৪৮ নম্বর সেক্টরে গেস্ট হাউজ বানানোর জমি পাওয়া যায় তাহলে সেখানেই গড়ে উঠবে একটি গেস্ট হাউজ।

মুখ্যমন্ত্রী আরও বলেন, লখনউয়ে বিক্রমাদিত্য মার্গে 'গোমতী’ গেস্ট তৈরির কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে। বিধায়ক্রা এখানে এসে যে গেস্ট হাউজগুলি উঠবেন এবং মুখ্যমন্ত্রী ভবনগুলিতে আরও বেশি সুরক্ষিত করে তুলতে হবে এবং সেখানে যেন সব রকমের সুবিধা থাকে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।
যোগী আদিত্যনাথ আরও বলেন, উত্তরপ্রদেশ-সহ যে জায়গাগুলিতে নতুন গেস্ট হাউজ তৈরি করা হবে বা রাজ্য সরকার থেকে যে গেস্ট হাউজগুলি তৈরি করা হয়েছে সেগুলি যে সকল অতিথিরা আসছেন তাঁদের খাওয়া দাওয়া ও রুমের পরিষেবা যেন তাঁরা ভালোভাবে পান সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাঁরা ঘুরতে এসে আনন্দের সঙ্গে ঘুরতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে।
প্রতিটি গেস্ট হাউজে সিসিটিভি রাখতে হবে, যাতে প্রতিটি অতিথি নিরাপদে থাকতে পারেন সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, গেস্ট হাউজ তৈরির সময় যেন কোনও খামতি না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
যোগী কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, প্রতিটি কর্মচারীর যোগ্যতা ও দক্ষতার বিচার করে তবেই তাঁকে গেস্ট হাউজে নিয়োগ করতে হবে। সেই সঙ্গে তিনি আরও বলেন, বিশেষ অতিথি, বিচারক, বিদেশের কোনও অতিথি বা ভিআইপি ব্যক্তির জন্য আলাদা আতিথিয়তার ব্যবস্থা থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাঁদের নিরাপত্তার ওপর বিশেষ নজর দিতে হবে।












Click it and Unblock the Notifications