Yogi Adityanath: মদ-মাংসে না, অযোধ্যা নিয়ে বড় নির্দেশিকা যোগী সরকারের

উত্তর প্রদেশে পূন্যভূমি অযোধ্যায় নিয়ে বড় সিদ্ধান্ত িনলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি অযোধ্যার উন্নয়ন নিয়ে বেশি মাত্রায় তৎপর। এবার অযোধ্যায় একাধিক খাবারের উপরে নিষেধাজ্ঞা জারি করেছেন যোগী আদিত্য নাথ।

অযোধ্যায় আর মদ এবং মাংস খাওয়া যাবে না বলে নির্দেশিকা জারি করেছে যোগী সরকার। অযোধ্যাকে ধর্মনগরী নামে উল্লেখ করে এই নির্দেশিকা জারি করেছেন তিনি। ২ দিনের সফরে অযোধ্যা গিয়েছেন তিনি। সেখানে উন্নয়নের কাজের অগ্রগতি নিয়ে খোঁজ খবর নেন তিনি। তারপরেই এই নির্দেশিকা জারি করেন যোগী আদিত্যনাথ।

যোগী আদিত্যনাথ
Photo Credit: পিটিআই

২০২৪ সােলই খুলে যাবে অযোধ্যার রাম মন্দিরের দরজা। সম্ভবত জানুয়ারি মাসে অযোধ্যার মন্দিরের উদ্বোধন করার কথা রয়েছে। সেই মতোই এগোচ্ছে কাজ। সেই সঙ্গে অযোধ্যার উন্নয়নের কাজও এগোতে শুরু করে দিয়েছে। মাঝে মধ্যেই অযোধ্যায় গিয়ে সেখানকার কাজ তদারকি করছেন যোগী আদিত্যনাথ। এখন ২ দিনের সফরে উত্তর প্রদেশে রয়েছেন যোগী আদিত্যনাথ। সেখানে তিনি বিভিন্ন কাজের খতিয়ান নেন।

অযোধ্যাকে ধর্মনগরী বলে মন্তব্য করেছেন যোগী। সেখানে কোনও ভাবে মদ এবং মাংস খাওয়া চলবে না। এমনকী কেউ বিক্রিও করতে পারবেন না বলে জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। খুব অল্পদিনের মধ্যেই অযোধ্যা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে পরিণত হবে বলে জানিয়েছেন তিনি। সেই মতো অযোধ্যাকে সাজিয়ে তোলা হচ্ছে।

অযোধ্যার প্রতিটি রাস্তার সম্প্রসারণ করা হচ্ছে। অত্যাধুনিক করে গড়ে তোলা হচ্ছে মার্কেট কমপ্লেক্সগুলি। বাসস্ট্যান্ডগুলিকে বিমানবন্দরের ধাঁচে গড়ে তোলা হচ্ছে। তারপরেই খাদ্যতালিকা নিয়ে বড় ঘোষণা করেন যোগী আদিত্যনাথ। অযোধ্যা একটি পবিত্র ধর্মীয়স্থান উল্লেখ করে তিনি বলেছেন এখানে মদ এবং মাংস বিক্রি করা যাবে না। বিধায়কদেরও এই বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন িতনি।

এদিন অযোধ্যার মন্দির প্রাঙ্গনেও গিয়েছিলেন যোগী আদিত্যনাথ। সেখানে হনুমানগৃহ প্রণাম করে রামলাল্লার দর্শন করতে যান যোগী। সেখান আরতি এবং পরিক্রমা করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। সেখানে রাম মন্দিরের কাজের অগ্রগতি নিয়েও খোঁজ খবর নেন যোগী আদিত্যনাথ। সেখানকার সরকারি আধিকারীকদের কাছ থেকে কাজের খতিয়ান নেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+