Yogi Adityanath: PM-CM ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে লক্ষ লক্ষ যুবককে চাকরি, আশ্বাস যোগীর

উত্তর প্রদেশের কোটি কোটি মানুষের জীবিকার উৎস হল মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ। এইসব ক্ষেত্রেই রাজ্যে লক্ষ লক্ষ চাকরির সুযোগ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বলেছেন, পিএম-সিএম ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে রাজ্যের ৭.৫ লক্ষ যুবককে চাকরি দেওয়ার কথা বলেছেন।

মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) বলেছেন, এমএসএমই বিভাগের উচিত পূর্বাঞ্চল, বুন্দেলখণ্ড, গঙ্গা এক্সপ্রেসওয়ে বরাবর জমি চিহ্নিত করে এমএসএমই ক্লাস্টার তৈরিী করা। আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে সখনৌ লোকভবনে আয়োজিত ঋণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী একথা বলেছেন।

yogi adityanath

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী লখনৌ, বারাণসী ও আগ্রায় ইউনিটি মল স্থান এবং এমএসএমই সেক্টরে উদ্যোক্তাদের প্রয়োজনীয়তা অনুসারে সুবিধা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছেন। এই অনুষ্ঠানে এমএসএমই সেক্টরের সার্বিক উন্নয়নের জন্য ৩.৪১ লক্ষ এমএসএমই উদ্যোক্তাকে একযোগে মোট ২০ হাজার কোটি টাকা বিতরণ করা হয়।

ঋণ বিতরণ কর্মসূচির অধীনে রাজ্যের প্রায় ৩.৪১ লক্ষ এমএসএমই উদ্যোক্তাকে একসঙ্গে ঋণ দেওয়া হয়েছে। কৃষির পরে এই এমএসএমই সর্বোচ্চ কর্মসংস্থান দিতে চলেছে রাজ্যে। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

yogi adityanath

যোগী আদিত্যনাথ বলেছেন, উত্তর প্রদেশে গত ছয় বছরে তাঁর সরকার ৯৬ লক্ষ এমএসএমই ইউনিট চালাচ্ছে, যা কোটি কোটি মানুষের জীবিকার উৎস হিসেবে কাজ করছে। তিনি বলেছেন, উত্তর প্রদেশ হল দেশের প্রথম রাজ্য যারা এমএসএমই সেক্টরকে বাঁচিয়ে রাখতে এক জেলা এক পণ্য প্রকল্প বাস্তবায়ন করেছে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী (Yogi Adityanath)১১ জন ওডিওপি উদ্যোক্তাকে শংসাপত্র বিতরণ করেন, যাঁদের পণ্য জিআই ট্যাগ পেয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+