পুরভোট শেষ হতেই জনতার দরবারে যোগী আদিত্যনাথ , গোরক্ষপুরে শুনলেন জনতার কথা
পুরভোটে বিপুল জয় পেয়েছে বিজেিপ। যোগী আদিত্যনাথের প্রচেষ্টাতেই এই জয় বলে মনে করছে রাজনৈতিক মহল। পুরভোটে গেরুয়া শিবিরের জয় নিশ্চিত হতেই গোরক্ষপুরে পৌঁছে গিয়েছিলেন তিনি। সেখানে জনতার দরবার ডাকেন িতনি।
গোরক্ষনাথ মন্দিরে জনতার দরবারের আয়োজন করেছিলেন তিনি। সেখানে অসংখ্য জনসমাগম হয়েছিল। সেখান থেকে দূর দূরান্তের মানুষ সেখানে হাজির হয়েছিলেন। তাঁরা একাধিক অভাব অভিযোগ শুনেছেন। পুরভোটে গেরুয়া শিবিরের এই জয়কে উন্নয়নের জয় বলেই বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ।

গত কয়েকদিনে পুরভোটের প্রচারে যান প্রাণ দিয়ে খেটেছিলেন তিনি। ১৩ দিনে ৫০টি জনসভা করেছেন যোগী আদিত্যনাথ। বারবার তিনি দাবি করেছেন, রাজ্যের উন্নয়ন করতে হলে ট্রিপল ইঞ্জিন সরকার প্রয়োজন বলে বার্তা দিয়েছেন তিনি।

প্রচারে বারবার রাজ্যের সুশাসন এবং উন্নয়নের কথা তুলে ধরেছেন তিনি। আগের পরিস্থিতি থেকে যে উত্তর প্রদেশ বেরিয়ে এসেছে তার বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ। তিনি বারবার দাবি করেছেন রাজ্যে এখন গুণ্ডারাজ মাফিয়ারাজ নেই বললেই চলে। মানুষ শান্তিতে বাড়ি থেকে বেরোতে পারছেন। কোনও ভাবে উত্তর প্রদেশ সরকার গুণ্ডা মাফিয়াদের রেয়াত করবে না বলে জািনয়েছেন তিনি।
়রাজ্যে কর্মসংস্থান নিয়েও বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ। তিনি বলেেছন এখন আর রাজ্যের যুবাদের কাজ খুঁজতে বাইরে যেতে হচ্ছে না রাজ্যে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন। কাজেই রাজ্যেই এখন কাজ পাচ্ছেন সাধারণ মানুষ। জনতার দরবারে মানুষের অভিযোগ শোনার সঙ্গে সঙ্গে যাতে কাজ করতে পারেন সকলে তার ব্যবস্থা করতে বলেছেন আধিকারীকদের।












Click it and Unblock the Notifications