Yogi Adityanath: ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উন্নয়নে নতুন গাইডলাইন জারি করল যোগী সরকার
উত্তর প্রদেশকে শিল্পবান্ধব করে গড়ে তুলতে চাইছেন যোগী আদিত্যনাথ। সেকারণে রাজ্যের একাধিক পরিকাঠামোগত উন্নয়ন করেছেন তিনি। এরই মধ্যে আবার রাজ্যের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য সুনির্দিষ্ট গাইডলাইন জারি করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
রাজ্যের ক্ষুদ্র এবং মাঝারি শিল্প দফতরকে সুনির্দিষ্ট গাইডলাইন মেনে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। স্থানীয় ব্যবসায়ীদের জন্য বিশ্বকর্মা কমপ্লেক্স তৈরির নির্দেশ দিেয়ছেন তিনি। তাতে স্থানীয় ব্যবসায়ীদের উৎসাহ দেওয়া হবে। প্রতিিট গ্রামে গ্রামে তৈরি করা হবে বিশ্বকর্মা কমপ্লেক্স।

গ্রামগুলিকে স্মার্ট ভিলেজে পরিণত করতে চাইছেন যোগী আদিত্যনাথ। সেকারণে আগে থেকেই একাধিক পরিকাঠামো গত উন্নয়নে মন দিয়েছেন তিনি। গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে গ্রামীণ প্রাথমিক স্কুলগুলির শিক্ষা ব্যবস্থা পর্যন্ত ঢেলে সাজানো হচ্ছে। সবেতেই পরিকল্পনা করে কাজ করা হচ্ছে। এবার গ্রামীণ ক্ষুদ্র মাঝারি শিল্পের উন্নয়নেও মন দিয়েছেন যোগী আদিত্যনাথ।
গ্রামীণ অর্থনীতিকে স্বনির্ভর করে গড়ে তুলতে বদ্ধপরিকর যোগী আদিত্যনাথ। সেকারণেই যোগী আদিত্যনাথ দাপে ধাপে পরিকল্পনা করে এগোচ্ছেন। পঞ্চায়েত রাজ দফতরের সঙ্গে পর্যালোচনা করে গ্রামীণ এলাকার উন্নয়নে কাজ করতে চাইছেন তিনি। সেকারমে ক্ষুদ্ধ এবং মাঝারি শিল্পের উন্নয়নে একািধক গাইডলাইন তৈরি করে দিয়েছেন তিনি।
গ্রামীণ এলাকার উন্নয়নে কী কী কাজ হচ্ছে তার তালিকা তৈরি করে রাজ্যের গুরুত্বপূর্ণ শহরগুলিতে প্রদর্শনেরও নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। লখনউ, গোরক্ষপুরের মতো গুরুত্বপূর্ণ শহরের রেলস্টেশনগুলিতে সেই সব উন্নয়নের কাজের খতিয়ান বর্ণনা করতে বলেছেন তিনি।












Click it and Unblock the Notifications