মোদীর সঙ্গে দেখা করতে আসছেন দিল্লিতে! হোলির পরেই ইতিহাস গড়ে শপথ যোগীর

মোদীর সঙ্গে দেখা করতে আসছেন দিল্লিতে! হোলির পরেই ইতিহাস গড়ে শপথ যোগীর

উত্তরপ্রদেশে স্বস্তির জন্যে যোগী আদিত্যনাথের! ইতিহাস গড়ে দ্বিতীয়বারের জন্যে রাম রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন তিনি। তবে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে চান যোগী। আর সেই লক্ষ্যেই আগামীকাল রবিবার দিল্লি আসছেন উত্তরপ্রদেশ জয়ের মূল কান্ডারি। জানা যাচ্ছে, রবিবার প্রধানমন্ত্রী ছাড়াও বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গেও দেখা করবেন যোগী আদিত্যনাথ।

রঙের উৎসবে মেতে উঠেছে উত্তরপ্রদেশ

রঙের উৎসবে মেতে উঠেছে উত্তরপ্রদেশ

অন্যদিকে বিজেপির জয়জয়কারের পর থেকেই রঙের উৎসবে মেতে উঠেছে উত্তরপ্রদেশ। গেরুয়া রঙে রঙিন রাম-রাজ্য। জানা যাচ্ছে, আগামী হোলি উৎসব মিটে গেলেই নতুন সরকার গঠন করা নিয়ে তোরজোর শুরু হতে পারে। এমনকি সেই সময়েই দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারে যোগী আদিত্যনাথও। আর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাতে পারে যোগী। শুধু প্রধানমন্ত্রীই নয়, শাহ-নাড্ডাও উপস্থিত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।

রাজভবনে গিয়েছেন যোগী আদিত্যনাথ

রাজভবনে গিয়েছেন যোগী আদিত্যনাথ

অন্যদিকে উত্তরপ্রদেশের বিপুল জয়ের পরেই রাজভবনে গিয়েছেন যোগী আদিত্যনাথ। শুক্রবার রাজ্যপাল আনন্দিব্যান প্যাটেলের সঙ্গে দেখা করে তাঁর পদত্যাগ পত্র দিয়ে এসেছেন যোগী। একই সঙ্গে নতুন সরকার গঠনের দাবিও তিনি জানিয়ে এসেছেন বলেই খবর। জানা গিয়েছে, রাজ্যপাল ইতিমধ্যে যোগী আদিত্যনাথের ইস্তফা গ্রহণ করেছেন। এবং আগামী মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসাবে কাজ চালিয়ে যাওয়ারও নির্দেশ যোগীকে দিয়েছেন রাজ্যপাল।

২৫৫টি আসন যেতে বিজেপিঁ।

২৫৫টি আসন যেতে বিজেপিঁ।

উত্তরপ্রদেশ নির্বচনের প্রথমদিন থেকেই হাড্ডহাড্ডি লড়াই হয়েছে সে রাজ্যে। শেষমেশ বিজেপির আসন সংখ্যা ২৫৫ টি, এছাড়াও জোটে থাকা আপনা দল (S) এবং নিশাদ পার্টির ঝুলিতে যথাক্রমে ১২টি এবং পাঁচটি বিধানসভা আসন গিয়েছে। সেখানে দাঁড়িয়ে সমাজবাদী পার্টি ১১১টি এবং জোটে থাকা অন্যান্যরা বেশ কয়েকটি আসন পেয়েছে। তবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে গোরখপুর থেকে প্রায় এক লক্ষের বেশি ভোটে জিয়েছেন যোগী আদিত্যনাথ।

নতুন মুখ দেখা যেতে পারে-

নতুন মুখ দেখা যেতে পারে-

জানা যাচ্ছে, মন্ত্রিসভায় এবার আদিত্যনাথ নতুন মুখ আনতে পারেন৷ যদিও চূড়ান্ত শিলমোহর আসবে কেন্দ্রীয় বিজেপির শীর্ষস্থানীয় ব্যক্তিদের কাছ থেকেই। এবারের বিধানসভা নির্বাচনে উল্লেখযোগ্য প্রার্থী মুখগুলির মধ্যে উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা এবং কেশব প্রসাদ মৌর্যেরে ভবিষ্যৎ-এ একটি প্রশ্নবোধক চিহ্ন দেখা দিয়েছে। মৌর্য সিরাথু থেকে ৭৩৩৭ ভোটে সমাজবাদী পার্টির পল্লবী প্যাটেলের কাছে হেরেছেন। স্বাভাবিকভাবেই তাঁর মন্ত্রীমন্ডলে না ফেরা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কিন্তু মৌর্য বিজেপির অন্যতম দলিত মুখ তাই অন্য কোনওখান থেকে তাঁকে জিতিয়ে নিয়ে আসতে পারে বিজেপি। কিংবা বিধান পরিষদের মাধ্যমেও মন্ত্রী হতেন পারেন মৌর্য৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+